আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গিন্সবার্গের পদে কোনো নারীকে নিয়োগ দিতে চান ট্রাম্প

গিন্সবার্গের পদে কোনো নারীকে নিয়োগ দিতে চান ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের শূন্য পদে কোনো নারীকে নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 


আগামী সপ্তাহেই এ মনোনয়ন চূড়ান্ত করবেন বলেও তিনি মন্তব্য করেছেন। বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার নর্থ ক্যারোলিনায় এক সমাবেশে ট্রাম্প বলেন, “আগামী সপ্তাহে আমি একজন বিচারপতি নিয়োগ দিচ্ছি। আমি মনে করি এ পদে কোনো নারীকে নিয়োগ দেওয়া উচিত। সত্যিকার অর্থে পুরুষের চেয়ে আমি নারীদের বেশি পছন্দ করি।”

যুক্তরাষ্ট্রের আইনের আওতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে রুল জারির ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের মতাদর্শিক ভারসাম্য খুব জরুরি। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি ও আটজন বিচারপতি নিয়ে গঠিত হয়। প্রেসিডেন্ট মনোনীত বিচারপতিদের নিয়োগ দেয় সিনেট। একবার নিয়োগ দেওয়ার পর পদত্যাগ, অবসর বা অভিশংসন ছাড়া ওই বিচারপতিরা আমৃত্যু দায়িত্ব পালন করতে পারেন।

ট্রাম্প তার শাসন মেয়াদে দুজন বিচারপতিকে নিয়োগ দিতে পেরেছেন। গিন্সবার্গের মৃত্যুর পর তৃতীয় বিচারপতিকে নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে তার। ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প কাজটি শেষ করতে চান। তবে তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন চাইছেন নির্বাচনের আগে যেন বিচারপতি নিয়োগ না পান। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত