আপডেট :

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

জাতিসংঘের সদস্যপদ লাভের ৪৬ বছর পূর্তি: যুক্তরাষ্ট্র আ. লীগের আনন্দ সমাবেশ

জাতিসংঘের সদস্যপদ লাভের ৪৬ বছর পূর্তি: যুক্তরাষ্ট্র আ. লীগের আনন্দ সমাবেশ

বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভের ৪৬তম দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে জাতিসংঘ ভবনের সামনে আনন্দ সমাবেশের আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৯৭৪ সালের এই দিনে বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। এরই ধারাবাহিকতায় সেই বছরের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে বাংলায় ভাষণ দেন বাংলাদেশের ‘জাতির পিতা’ তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খবর ইউএনএ’র।   
আনন্দ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী যোগ দেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
সমাবেশে ড. সিদ্দিকুর রহমান বলেন, শত বাধা-বিপত্তি অতিক্রম করে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এজন্য যে সকল দেশ সহযোগিতা করেছেন সেইসব দেশের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। আজ বঙ্গবন্ধুকে বারবার মনে পড়ছে। তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার পরে ২১ ডিসেম্বর জাতিসংঘ ঢাকায় জাতিসংঘের রিলিফ অপারেশনস (ইউএনআরডি) তৈরি করে। যেটির পরিচালনায় ছিলেন রবার্ট জ্যাকসন। যা বাংলাদেশে জাতিসংঘের রিলিফ অপারেশনগুলোতে উন্নীত হয়েছিল (ইউএনআরবি)। অপারেশনটি ১৯৭৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হয়েছিল।
তিনি বলেন, জাতিসংঘের তৎকালীন মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম, ১৯৭৩ সালের ৯ জানুয়ারী বাংলাদেশ সফর করেছিলেন। জাতিসংঘ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্থ হওয়ার পরে চালনা বন্দরের (বর্তমান মংলা বন্দর) পুনর্গঠনের জন্য সহায়তা প্রদান করে। জাতিসংঘ ১৯৭৩ সালে পাকিস্তানে আটক হওয়া বাঙালীদের বাংলাদেশে প্রত্যাবাসন করতে সহায়তা করেছিল এবং ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। তিনি বলেন, ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দেন।
ড. সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তাঁর নেতৃত্বেই প্রবাসে কাজ করছে। আমরা যেকোন দূর্যোগে শেখ হাসিনার পাশে আছি, থাকবো। প্রসঙ্গত তিনি বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কোন মীর জাফরের জায়গা হবে না। যারা আওয়ামী লীগ করবেন তাদেরকে সত্যিকারের মুজিব সৈনিক হতে হবে।  
আনন্দ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী ছাড়াও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় উল্লেযোগ্য নেতৃবৃন্দর মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সামছদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোলেমান আলী, কার্যকরী সদস্য সাহানারা রহমান, কানেকটিকাট ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শাহ সেলিম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া জামান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রাকিব, নিউইয়র্ক ষ্টেট স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন, হুমায়ুন কবির, সহ সহিদুল ইসলাম, সদর উদ্দিন আহমদ, মোহাম্মদ জহিরুল ইসলাম, আব্দুল মান্নন, রফিকুল ইসলাম, মুশফিক সালাহিন, আসাদ উজজামান, আব্দুল বাছিত প্রমুখ উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত