আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কোরআনের অনুবাদ পড়ে নামাজ আদায় করা শুদ্ধ কিনা?

কোরআনের অনুবাদ পড়ে নামাজ আদায় করা শুদ্ধ কিনা?

ছবিঃ প্রতীকী

আরবী ব্যতীত অন্য ভাষায় আল কুরআনের তরজমা পড়ে নামাজ আদায় করলে শুদ্ধ হবে কি না, এ নিয়ে দুটি মত রয়েছে। এক. সাধারণভাবে তা শুদ্ধ হবে অথবা আরবী উচ্চারণ করতে অক্ষম হলে শুদ্ধ হবে। দুই. শুদ্ধ হবে না।


প্রথম মতটি ইমাম আবু হানিফা (রহ.)- এর প্রাচীন মত। তিনি ফারসি ভাষায় অনূদিত কুরআন পড়ে নামাজ পড়া জায়েজ মনে করতেন। অর্থাৎ তিনি মনে করতেন যে কুরআন মূলত অর্থের নাম। আর একই অর্থ বিভিন্ন ভাষার শব্দ দ্বারা প্রকাশ করা যায়। অবশ্য ইমাম আবু হানিফা (রহ.) এ মত থেকে ফিরে এসেছেন বলে প্রসিদ্ধ রয়েছে।


ইমাম আবু ইউসূফ ও ইমাম মুহাম্মদ বলেছেন যে, যে ক্ষেত্রে প্রয়োজন হবে শুধু সে ক্ষেত্রেই তা শুদ্ধ হবে। অতএব আরবীতে কুরআন পড়তে যে একেবারেই অপারগ তার জন্য অনুবাদ পড়েই নামাজ আদায় শুদ্ধ হবে। তবে যে ব্যক্তি আরবীতে কুরআন পড়তে পারে, তার জন্য শুদ্ধ হবে না। মিরাজুদ্-দেরায়াতে বলা হয়েছে- আমরা অপারগ ব্যক্তির জন্য, অর্থে কোনোরূপ বিকৃতিসাধন না করার শর্তে, কুরআনের অনুবাদ পড়া জায়েজ করেছি; কেননা অনুবাদ কুরআনের অর্থকে শামিল করে বলে তা এক হিসেবে কুরআন। অতএব তা পড়া একেবারে না পড়ার চেয়ে উত্তম। কারণ মানুষের সাধ্যের নিরিখে দায়িত্ব আরোপিত হয়েছে।’ (উদ্ধৃতিটি আল কাত্তান থেকে নেয়া, পৃ: ৩১২) 


দ্বিতীয় মতটি হলো জমহুর বা অধিকাংশ ফকীহদের। সে হিসেবে ইমাম মালেক, ইমাম শাফেঈ ও ইমাম আহমদ ইবনে হাম্বল আল কুরআনের অনুবাদ দিয়ে নামাজ পড়া অবৈধ বলেছেন। আরাবীতে কুরআন পড়তে মুসল্লী সক্ষম কি অক্ষম তা কোনো বিবেচনার বিষয় হবে না; কেননা অনুবাদ কুরআন নয়। কুরআন হলো, ইজাযবিশিষ্ট বাক্যমালা, যা আল্লাহর কালাম। দলিল হিসেবে তারা নিম্নবর্ণিত আয়াত পেশ করেন, 

وَلَوْ جَعَلْنَاهُ قُرْآَنًا أَعْجَمِيًّا لَقَالُوا لَوْلَا فُصِّلَتْ آَيَاتُهُ أَأَعْجَمِيٌّ وَعَرَبِيٌّ

আমি যদি একে (কুরআনকে) অনারব ভাষায় কোরআন করতাম, তবে অবশ্যই তারা বলত, এর আয়াতসমূহ পরিস্কার ভাষায় বিবৃত হয়নি কেন? কি আশ্চর্য যে, কিতাব অনারব ভাষায় আর রসূল আরবী ভাষী! বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। যারা মুমিন নয়, তাদের কানে আছে ছিপি, আর কোরআন তাদের জন্যে অন্ধত্ব। তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহবান করা হয়। (সূরা ফুসসিলাত:৪৪)


আল কুরআন আবরিতে বোঝার জন্য সকল মুসলমানকেই সচেষ্ট থাকতে হবে। এমনকি ফকীহদের কেউ কেউ আরবী ভাষা শেখা মুসলমানদের ওপর ফরজ বলেছেন। ইমাম ইবনে তাইমিয়াহ ‘ইক্তিযাউস সিরাতিল মুস্তাকীম’ গ্রন্থে বলেন,‘ আর খোদ আরবী ভাষা শিক্ষা করা দ্বীনের একটি অংশ এবং তা জানা ফরজ; কেননা আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নত বোঝা ফরজ। আর তা আরবী ভাষা বোঝা ব্যতীত বোঝা সম্ভব নয়। আর যা না হলে ওয়াজিব আদায় হয় না তাও ওয়াজিব। (উদ্ধিৃতিটি আল কাত্তান থেকে নেয়া হয়েছে: পৃ:৩১৩)

 

শেয়ার করুন

পাঠকের মতামত