আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

পেরুকে বিদায় করে নকআউট পর্বে ফ্রান্স

পেরুকে বিদায় করে নকআউট পর্বে ফ্রান্স

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে কষ্টের জয় পেয়েছিল ফ্রান্স। তারপরও তিন পয়েন্ট পেয়ে বেশ সুবিধাজনক অবস্থানে থেকেই আজ পেরুর মোকাবিলায় নেমেছিল তারা। লাতিন আমেরিকার দলটির বিপক্ষে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত জয় পেয়েছে ঠিক, তবে বেশ ঘাম ঝরাতে হয়েছে। এদিন তারা জিতেছে ১-০ গোলে।

টানা দুই জয়ে ফ্রান্স নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে। ‘সি’ গ্রুপ থেকে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। আর ৪ পয়েন্ট পাওয়া ডেনমার্কেরও পরের পর্বে খেলার জোরালো সম্ভাবনা রয়েছে। এদিনের হারে নিশ্চিত হয়ে গেছে পেরুর বিদায়।

আজ বৃহস্পতিবার একাতেরিনবুর্গে অনুষ্ঠিত ম্যাচের ৩৩ মিনিটে ফ্রান্স এগিয়ে যায়। কিলিয়ান এমবাপে চমৎকার শটে জালে জড়ান বল। আন্তোনিও গ্রিজম্যানের পাসে বল পেয়ে গোলটি করেন তিনি। ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে এ গোলটি করেন এমবাপে।

প্রথমার্ধে এই এক গোলে এগিয়ে ছিল ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে গোল সমতায় আনতে মরিয়া হয়ে ওঠে পেরু। এতটাই মরিয়া ছিল যে, সাবেক চ্যাম্পিয়নদের রক্ষণভাগ রীতিমতো তটস্থ রেখেছে তারা। কিন্তু তাদের দুর্ভাগ্য একটি গোল আদায় করতে পারেনি।

তবে অসাধারণ কিছু আক্রমণ গড়ে তারা ফ্রান্সের রক্ষণভাগকে নাজেহাল করে তোলে। এ ক্ষেত্রে প্রশংসা পেতে পারেন ফ্রান্স গোলরক্ষক, চমৎকার কিছু সেভ করে দলকে রক্ষা করেছেন।

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ফ্রান্স মুখোমুখি হবে ডেনমার্কের এবং অস্ট্রেলিয়া লড়বে পেরুর সঙ্গে। দুটি ম্যাচই হবে আগামী ২৬ জুন।


এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত