আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

কোস্টারিকাকে ২-০ গোলে হারাল ব্রাজিল

কোস্টারিকাকে ২-০ গোলে হারাল ব্রাজিল

কোস্টারিকার নিশ্চিদ্র জাল বিছানো রক্ষণ। ম্যাচের শুরু থেকেই পাঁচ ডিফেন্ডার কড়া পাহারা দেয় কোস্টারিকার রক্ষণ দুর্গ। সময় বিশেষে সেই রক্ষণে যোগ হয় আরো সাদা জার্সি।

প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ পাওয়া কোস্টারিকা আজ হারলেই বিদায়। সেই শঙ্কা থেকে নেইমার, কুতিনহো, জেসুসদের গোল করতে না দেওয়ার পণ। সেটা প্রথমার্ধ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধেও? নির্ধারিত ৯০ মিনিটের লড়াই গোলশূন্য। তাহলে কি আর্জেন্টিনার পর ব্রাজিলও ‘ধরা খাচ্ছে’ বিশ্বকাপের প্রথম রাউন্ডে?

না সেকরম হলো না। সেলেসাওদের দিকে ফিরে তাকাল ভাগ্যদেবী। যোগ করা ৭ মিনিটে কোস্টারিকার জালে দুই গোল দিয়ে বসল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম গোলটা ৯১ মিনিটে। প্রথম ম্যাচের নায়ক কুতিনহো এবারও বাঁচালেন ব্রাজিলকে। ডি বক্সের ভেতরে জটলার মধ্যে বল পেয়ে নাভাসের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান বার্সেলোনা স্টার। ৬ মিনিট পর নেইমারের গোল। ডগলাস কস্তার ক্রস থেকে ৬ গজ দূর থেকে বাম পা ছুঁয়ে গোল দেন জুভেন্টাসের ফরোয়ার্ড।  তাতেই জয় নিশ্চিত ব্রাজিলের।

হাফ ছেড়ে বাঁচল ব্রাজিল। সুইজারল্যান্ড রক্ষণ দুর্গ একবার ভাঙেন কুতিনহোরা। আজ সেন্ট পিটার্সবার্গে কোস্টারিকা-দেয়াল ভাঙল দুবার। কিন্তু তাতেও যেন মন ভরল না নেইমারের। রেফারি শেষ বাঁশি বাজানোর পর চোখের জল বেরিয়ে পরল নেইমারের। মুখ লুকিয়ে কাঁদছিলেন। প্রথমে দাঁড়িয়ে, পরে বসে। তার ওই মুখ দেখেই বোঝা যাচ্ছিল এ জয় কতটা বড়, কতটা মহামূল্যবান।

‘নিজেরা গোল করব না, ব্রাজিলকেও গোল করতে দেব না’- এমন মন্ত্র নিয়েই হয়তো মাঠে নেমেছিলেন কোস্টারিকার খেলোয়াড়রা। ম্যাচ শেষের পরিসংখ্যান তো সেই কথাই বলছে। ৯৭ মিনিটের খেলায় ব্রাজিলের গোলরক্ষকের কাছে একটি বলও পাঠাতে পারেননি কোস্টারিকা। ২৮ শতাংশ বল নিজেদের কাছে রেখেছিল কোস্টারিকা। এ সময়ে অন টার্গেটে শট নেই একটিও! ভাবা যায়। তাইতো খেলার শেষ প্রান্তে ধারাভাষ্যকারও বলেছিলেন, ‘ফুটবলের সৌন্দর্য রইল না কোস্টারিকার ‘‘উদ্ভট’’ পরিকল্পনায়। পুরো খেলায় একটিও আক্রমণ নেই তাদের!’
 
আক্রমণে যাওয়ার কোনো পরিকল্পনা না থাকলেও দারুণভাবে নিজেদের রক্ষণ সাজিয়েছিল কোস্টারিকা। ব্রাজিলের একাধিক সুযোগ কড়া ডিফেন্ডিংয়ে ফিরিয়ে দিচ্ছিলেন তারা। টাচলাইনে ছিলেন নাভাস। বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন রিয়াল মাদ্রিদের এ গোলরক্ষক। সব মিলিয়ে নাস্তানাবুদ হয়ে উঠছিল ব্রাজিল শিবির। ৯০ মিনিটে কোস্টারিকা শিবিরে আক্রমণ চালায় মোট ১৭ বার। কিন্তু একটিও লক্ষ্যভেদ করতে পারেননি নেইমার, জেসুস, কুতিনহো।
 
শেষ পর্যন্ত ৯১ মিনিটে ত্রাতা হয়ে আসেন কুতিনহো। তার গোলে লিড নেওয়ার পর নেইমার দ্বিতীয় গোল করেন। তাতেই জয়-খরা দূর হয় হয় ব্রাজিলের। ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারার পর বিশ্বকাপে এটি ব্রাজিলের প্রথম জয়। দারুণ জয়ে রাশিয়া বিশ্বকাপের খাতা খুলল সেলেসাওরা। এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হেক্সা মিশনের পালা। তিতের শিষ্যরা যে জোয়ার আজ পুরো বিশ্বে ছড়িয়ে দিল, তা ধরে রাখতে পারবে তো?


এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত