আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

চ্যাম্পিয়ন জার্মানির বিদায়, শেষ ষোলোয় সুইডেন-মেক্সিকো

চ্যাম্পিয়ন জার্মানির বিদায়, শেষ ষোলোয় সুইডেন-মেক্সিকো

গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। বুধবার গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের জয়ের প্রয়োজন ছিল। জয় তো পায়ইনি, উল্টো যোগ করা সময়ে ২ গোলে হেরে গেছে। তাতে গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় ফুটবলের পাওয়ার হাউস খ্যাত জার্মানির।

অন্যদিকে সুইডেন তাদের শেষ ম্যাচে মেক্সিকোকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। তাতে জার্মানি ও দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলে শেষ ষোলোতে স্থান করে নিয়েছে সুইডেন। তারা গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিদায় নিল জার্মানি।

বিশ্বকাপের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম জার্মানি কিংবা পশ্চিম জার্মানি বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিল। ১৯৩৮ সালে ১৬ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। এরপর অনুষ্ঠিত সবগুলো বিশ্বকাপেই পরের রাউন্ডগুলোতে খেলেছে। চারবার শিরোপা জিতেছে। এবার শিরোপা অক্ষুন্ন রাখার মিশনে এসে নকআউট পর্বেই যেতে পারল না জোয়াকিম লো এর শিষ্যরা।

এ নিয়ে টানা তিন বিশ্বকাপ থেকে বর্তমান চ্যাম্পিয়নরা চোখের জলে বিদায় নিল। ইতালি ২০০৬ সালে শিরোপা জিতেছিল। ২০১০ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল। অন্যদিকে ২০১০ বিশ্বকাপে স্পেন শিরোপা জিতেছিল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল। ২০১৪ বিশ্বকাপে জার্মানি চ্যাম্পিয়ন হল। আর এবার ২০১৮ তে এসে বিদায় নিল তারা। এ যেন ভাগ্য বিধাতার লেখা করুণ চিত্রনাট্য।

বুধবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মুহূর্মুহ আক্রমণ শানিয়েও জালের নাগাল পায়নি জার্মানি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও জালের নাগাল পায়নি তারা। উল্টো ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) দক্ষিণ কোরিয়ার কিং ইয়ং গোউন গোল করে পিছিয়ে দেন জার্মানিকে। সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললেও ভিএআরের সহায়তায় গোল পায় দক্ষিণ কোরিয়া।

গোল শোধ দিতে মরিয়া হয়ে খেলা জার্মানি পরের গোলটি খায় ৯০+৬ মিনিটে। এ সময় গোল শোধ দিতে জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারও চলে আসেন কোরিয়ার ডি বক্সের সামনে। দক্ষিণ কোরিয়ার একজন খেলোয়াড় সেখান থেকে লম্বা পাসে বল বাড়িয়ে দেন জার্মানির ডি বক্সের দিকে। সন হেউং-মিন দৌড়ে গিয়ে বলের নিয়ন্ত্রণ নেন। তারপর ফাঁকা পোস্টে জড়িয়ে দিয়ে আসেন। এই গোলটার জন্যও ভিএআরের আশ্রয় নেওয়া হয়। কিন্তু বাতিল করা যায়নি গোলটি। তাতে শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে বিদায় নিতে হয় জার্মানিকে।

এদিকে মেক্সিকোর বিপক্ষে সুইডেন প্রথমার্ধে কোনো গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ম্যাচের ৫০ মিনিটে লুউইগ আগুস্তিসন ও ৬২ মিনিটে আন্দ্রেয়াস গ্রাঙ্কভিস্ট গোল করে এগিয়ে নেন দলকে। ৭৪ মিনিটে মেক্সিকোর এডসন আলভারেজ আত্মঘাতি গোল করে সুইডেনের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করে সুইডিশরা।


এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত