আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে নাম লিখলো ব্রাজিল। বুধবার দিবাগত রাতে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে উঠেছে তারা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। বিশ্বকাপে টিকে থাকার এই লড়াইয়ে শুরুতে পাউলিনিয়োর গোলে এগিয়ে যায় সেলেসাওরা। ৩৬তম মিনিটে লাতিন আমেরিকার দেশটিকে এগিয়ে নেন বার্সেলোনা মিডফিল্ডার।

শুরু থেকেই আক্রমণাত্মক ব্রাজিল বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছে। সুযোগ নষ্ট কিংবা সার্বিয়ান ডিফেন্ডারের কারণে ব্যর্থ হলেও ৩৬তম মিনিটে এসে সফল হয় সেলেসাওরা। পাউলিনিয়োর চমৎকার গোলে লিড পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বার্সেলোনা সতীর্থ ফিলিপে কৌতিনিয়োর বাড়ানো লম্বা পাস বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা সার্বিয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পাঠিয়ে দেন জালে।

অথচ গোলের জন্য অত সময় অপেক্ষায় করতে হয় না, যদি গাব্রিয়েল জেসুস বল জড়াতে পারতেন জালে। ২৯ মিনিটে নেইমার পাস ধরে বক্সের ভেতর দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়েছিলেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড। সার্বিয়ান এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে জায়গাও তৈরি করলেন শট নেওয়ার জন্য। গোলমুখে শটও নিলেন, কিন্তু আরেক ডিফেন্ডারের পায়ে লেগে হতাশায় জার্সিতে মুখ লুকান জেসুস।

তার আগে এই ফরোয়ার্ডের পাস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড। ফরোয়ার্ডের দুই তারকার ব্যর্থ হলেও আরেকবার ব্রাজিলের গোলের পথ তৈরি করে দেন কৌতিনিয়ো। তার বাড়ানো চমৎকার পাস থেকেই লক্ষ্যভেদ করেন পাউলিনিয়ো। ওই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।

বিরতি থেকে ঘুরে এসেও আক্রমণাত্মক ব্রাজিল। ব্যবধান দ্বিগুণ করা সুযোগও পায় দ্রুত। কিন্তু আবারও ব্যর্থ নেইমার। মাঝমাঠ থেকে বাড়ানো কৌতিনিয়োর পাস দ্রুতগতিতে বক্সের ভেতর ঢুকলেও সুবিধা করতে পারেননি পিএসজি তারকা।

পরের কয়েক মিনিট অবশ্য সার্বিয়ার। ৫৩ থেকে ৬৫- এই ১২ মিনিটে ব্রাজিলের রক্ষণের কঠিন পরীক্ষা নিয়েছে ইউরোপের দলটি। একের পর এক আক্রমণে সমতায় ফেরানোর দারুণ সুযোগও তৈরি করে তারা। ৬১ মিনিটে লিয়াইকের ক্রস ব্রাজিলিয়ান গোলরক্ষক ঝাঁপিয়ে প্রতিহত করলেও ছুটে আসা বল সামনে থেকে হেড করেছিলেন মিত্রোভিচ। কিন্তু গোলবারের নিচে গোলরক্ষক না থাকলেও তার হেড হাঁটু দিয়ে প্রতিহত করেন ডিফেন্ডার থিয়াগো সিলভা।

সার্বিয়ার একের পর এক সুযোগ নষ্ট হলেও ভুল করেনি ব্রাজিল। ঘুরে দাঁড়িযে উল্টো ৬৮তম মিনিটে থিয়াগো সিলভার দুর্দান্ত হেডে তারা ব্যবধান দ্বিগুণ করে। নেইমারের নেওয়ার কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে লক্ষ্যভেদ করেন পিএসজি ডিফেন্ডার।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত