আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা

টানা ষষ্ট ম্যাচ জিতলো বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি ক্রিকেটে নারীদের জয় রথ চলছেই। এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া দলটি এবার আয়ারল্যান্ডকেও সিরিজ হারিয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গতকাল বৃহস্পতিবার আইরিশ নারী দলকে হারিয়ে সিরিজ শুরু করেছিল সালমা-জাহানারারা।

আজ শুক্রবার মালাহাইড ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচের খেলায় টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আইরিশরা। আয়ারল্যান্ডের দুই ওপেনার শুরুটা দেখে শুনে খেললেও তৃতীয় ওভারেই আঘাত হানে প্রথম ম্যাচে ৫ উইকেট পাওয়া জাহানারা আলম। শিলিংটনকে বোল্ড করেন মাত্র ২ রানে।
আরেক ওপেনার চেসলিয়া জয়সি শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। চেসলিয়ার ব্যাটে আসে ৪৭ বলে ৬০ রান।

এরপর আইরিশদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন লাউরা ডিলানি। ২৮ বলে ২০ রানের ইনিংস খেলেন ডিলানি। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় ১২৪ রান।

বাংলাদেশের হয়ে ২ উইকেট করে নেন জাহানারা ও নাহিদা আকতার। ১ উইকেট করে পান রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন। ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষদিকে এসে ভীত নেড়ে যায় বাংলাদেশ দলের ব্যাটসম্যনদের।

ওপেনার শামিমা সুলতানা করেন ৪৯ বলে ৫১ রান। আরেক ওপেনার আয়শা রহমান ৭ রান করে আউট হয়ে গেলে দুই নম্বরে ব্যাট করতে আসা ফারজানা হক হাল ধরেন দলের। তার ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান।

শামিমা-ফারজানার বিদায়ের পর আসা যাওয়ার মিছিলে হারতে যাওয়া বাংলাদেশ দলকে ১৯.১ ওভারের সময় ছয় হাঁকিয়ে ম্যাচ জেতান সানজিদা ইসলাম। তার ব্যাটে আসে ৯ বলে ১১ রান। ১৯.১ ওভার ব্যাটিং করে ৪ উইকেটের জয় নিয়ে মাঠা ছাড়ে সানজিদা-জাহানারা।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১ জুলাই।

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত