আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

বিশ্বকাপ ব্যর্থতায় অবসরে যাচ্ছেন মেসি

বিশ্বকাপ ব্যর্থতায় অবসরে যাচ্ছেন মেসি

ফ্রান্সের বিপক্ষে রাশিয়া বিশ্বকাপের এলিমিনেটর রাউন্ডে ৪-৩ গোলে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। গেল আসরের ফাইনালিস্টরা এবার বিদায় নিল শেষ ১৬ থেকেই। ব্যর্থতার চাপ কাঁধে নিয়ে এরই মধ্যে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন হাভিয়ের মাসচেরানো ও লুকাস বিগলিয়া।  এবার সেই তালিকায় যোগ হছে যাচ্ছে দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক লিওনেল মেসি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। পরিসংখ্যান বলছে, আর্জেন্টিনার হয়ে মেসি সর্বকনিষ্ঠ ফুটবলার যিনি বিশ্বকাপ খেলেছেন। ২০০৬ সাল থেকে শুরু, পার হয়ে গেল ২০১৮ আসর। এ নিয়ে চারবার বিশ্বকাপ খেললেন মেসি। কিন্তু দুর্ভাগ্য তার, বিশ্বকাপের নক আউট পর্বে ৭৫৬ মিনিট খেলে কোনো গোল করতে পারেননি। রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় কেবল নাইজেরিয়ার বিপক্ষে গোল পেয়েছিলেন তিনি। এবারের আসরে ওটাই মেসির একমাত্র সম্বল।

এর আগে ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনাল হারের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। সেবার তিনি বলেছিলেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। জাতীয় দলের জন্য শিরোপা জেতার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমি সেটা পারিনি। আমার তাই মনে মনে হয়, এটাই বিদায় বলার সেরা সময়।  আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’

যদিও পরে কোচ-সতীর্থ-পরিবার আর সমর্থকদের চাপে অবসর ভাঙতে হয় তাকে। বিশ্বকাপে আর্জেন্টিনা সর্বশেষ ১৯৮৬ সালে শিরোপা জেতে দিয়াগো ম্যারাডোনার হাত দিয়ে। তারপর থেকেই চলছে শিরোপা-খরা, যে কারণে সবার চোখ ছিল মেসির দিকে। কিন্তু তিনিও ব্যর্থ হলেন। সর্বোচ্চ অর্জন বলতে গেলে আসরে মেসির অধীনে ফাইনাল খেলে আর্জেন্টিনা।

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত