আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

ইতালির মিলান বাঙলা স্কুলের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইতালির মিলান বাঙলা স্কুলের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইতালির মিলান বাঙলা স্কুলের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মিলান বাঙলা স্কুল এন্ড কালচারাল এসোসিয়েশন মিলান ইতালির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশনেয়  স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বোর্ডের সদস্য ও উপদেষ্টা মন্ডলী সহ সাধারণ প্রবাসীরা । অনুষ্ঠান থেকে নতুন সেশনের জন্যে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় এবং আগামী ৭,জুলাই থেকে যথারীতি স্কুলের ক্লাস শুরুর কথা জানান স্কুল কর্তৃপক্ষ।

সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে  শুভ সুচনা হয়  মিলান বাঙলা স্কুল এন্ড কালচারাল এসোসিয়েশন মিলান ইতালির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। আয়োজনে ছিলো আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মিলানোস্থ বাঙলা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানের শুরু হয় শিক্ষার্থী খালেক মাহমুদ ইফতির কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে।

গত রবিবার বিকালে আগত সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিনা আক্তার। শিক্ষার্থীদের প্রতি শিক্ষায় মনোযোগী হবার আহবান জানিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুলতানা খান। অনুষ্ঠানের সঞ্চালক মিলান বাঙলা স্কুলের প্রধান উপদেষ্টা সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওছার সবার সহযোগিতা নিয়ে ইউরোপে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলার সংস্কৃতি ছড়িয়ে দেবার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া অন্যান্নের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা সাংবাদিক তুহিন মাহমুদ, সাংবাদিক নাজমুল আহসান শামীম,মামুন হাওলাদার, সিনিয়র শিক্ষক জামাল আহমেদ, প্রধান শিক্ষক শারমীন আক্তার, নূর জাহান বেগম, শিউলী আক্তার, সুখী আক্তার, জালাল হাওলাদার, আহসান হাবিব শিমুল সহ আরো অনেকে। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বোর্ডের সদস্য ও উপদেষ্টা মন্ডলী সহ সাধারণ প্রবাসীরা এতে অংশনেয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট অভিনেতা ও কন্ঠ শিল্পী নাজমুল আহসান শামীম। মিলান বাঙলা স্কুল এর মাধ্যমে ইতালিতে বসবাসরত নতুন প্রজন্মের কোমলমতি শিশুরা শিখবে বাঙলার কৃষ্টি এই প্রত্যাশা সবার।

শেয়ার করুন

পাঠকের মতামত