আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

দ্বিতীয় ইনিংসেও চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসেও চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে অলআউট হয়ে দ্বিতীয় ইনিংসেও চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তাই অ্যান্টিগুা টেস্টে ইনিংস হারের মুখে পড়েছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে পঞ্চাশের নিচে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এখন একশর নিচে অলআউট হওয়ার শঙ্কায়। সেই অর্থে প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে উন্নতিই হয়ে বলা যায়! দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৬২ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতে এখনো দরকার ৩০১ রান।

প্রথম ইনিংসের চরম ব্যর্থতার সঙ্গে তাল মিলিয়ে দ্বিতীয় ইনিংসেরও প্যাভিলিয়নে ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। যেভাবে মুড়িমুড়কির মতো উইকেট পতন শুরু হয়েছিল, দ্বিতীয় দিনের খেলা আর কিছু সময় থাকলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসও হয়তো ঘুটিয়ে যেতে পারত। ভাগ্য ভালো, টেস্টের দুই আম্পায়ার তার আগেই দ্বিতীয় দিনের সমাপ্তি টেনেছেন।

দ্বিতীয় ইনিংসে কেমার রোচ বোলিং করেননি। হোল্ডার ১৫ রানে ২টি ও গ্যাব্রিয়েল ৩৬ রানে ৪টি উইকেট নিয়েছেন। আর তাই বাংলাদেশের পরাজয় এখন সময়ের ব্যাপার মাত্র। সুতরাং তৃতীয় দিনের শুরুতেই ম্যাচ নিজেদের করে নিতে পারে ওয়েস্ট ইন্ডিজ।


এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত