আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। উভয় দল আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৮ তে খেলার যোগ্যতা অর্জন করে।

সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেই শনিবার আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। পুরো বাছাই পর্বে দারুণ দাপট দেখানো সালমা খাতুনরা ফাইনালেও দারুণ জয় পেয়েছে। ২৫ রানে জিতে বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

নেদারল্যান্ডসের আটরেখটে টস জিতে ফিল্ডিং নেয় আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারলেও ৯ উইকেটে ১২২ রানের চ্যালেঞ্জিং স্কোর করে। তারপর ১৮.৪ ওভারে প্রতিপক্ষকে গুটিয়ে দেয় ৯৭ রানে।

আগে ব্যাট করে মাত্র চার ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেছেন। শামীমা সুলতানার (১৬) সঙ্গে ২৮ রানের জুটি গড়েন আয়েশা রহমান। তারপর ফারজানা হককে (১৭) নিয়ে ৫৮ রানের সেরা জুটি গড়েন এই ওপেনার।

দলকে ৮৮ রানে রেখে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হন আয়েশা। এর আগে ৪২ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৬ রানের সেরা ইনিংস খেলেন তিনি। ১২ রান করে অপরাজিত ছিলেন জাহানারা আলম।

আয়ারল্যান্ডের লুচি ও’রিলে ৪ টি ও সিয়ারা ম্যাটকাফে নেন ২টি উইকেট।

১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ষষ্ঠ ও ১২তম ওভারে পান্না ঘোষ ও রুমানা আহমেদের জোড়া আঘাতে ভেঙে পড়ে আইরিশরা। ৫৪ রানে ৬ উইকেট হারায় তারা। নিজের তৃতীয় ওভারে আরেকবার জোড়া আঘাত হানেন পান্না।

শেষ ওভারেও এই ডানহাতি পেসার উইকেট পান। ম্যারি ওয়ালড্রোনকে বোল্ড করে টি-টোয়েন্টিতে তো বটেই, যে কোনও ধরনের ক্রিকেটে প্রথমবার ৫ উইকেট পান পান্না। আয়ারল্যান্ডের পক্ষে গ্যাবি লিউইস সর্বোচ্চ ২৬ রান করেন। বাংলাদেশের পান্না ৫টি,  রুমানা ও নাহিদা আক্তার ২টি করে উইকেট তুলে নেন।

আগামী ৯ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে বাছাইয়ের চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ ‘এ’ গ্রুপে লড়বে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম দিনই স্বাগতিকদের মুখোমুখি হবে তারা।

 এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত