আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

এশিয়া কাপ আসন্ন, বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

এশিয়া কাপ আসন্ন, বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

আসন্ন এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে ফিরে আসার পরই নতুন কোচ স্টিভ রোডস খুব দ্রুত বিসিবির কাছে অন্তত ৩০ সদস্যের একটি দল চেয়েছেন। যাদেরকে তিনি একটু যাচাই-বাছাই করে দেখতে চান। কোচের চাওয়াকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) নির্বাচকমন্ডলি ৩১ সদস্যের একটি প্রাথমিক দল বাছাই করেছে।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি প্রকাশ করেছে। এশিয়া কাপের জন্য ঘোষিত প্রাথমিক দলে নতুন মুখ হিসেবে এসেছে শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও ফজলে রাব্বি মাহমুদ। সম্প্রতি ‘এ’ দলের হয়ে ভালো খেলার পুরস্কার পেয়েছেন এই তিন নবাগত।

 ৩০ বছর বয়সী ফজলে রাব্বি ঘরোয়া ক্রিকেট খেলছেন ১৪ বছরের বেশি সময় ধরে। মূলত টপ অর্ডার ব্যাটসম্যান হলেও ইদানিং সফল মিডল অর্ডারেও। বাঁহাতি এই ব্যাটসম্যান কাজ চালানোর লেগ স্পিনও পারেন বেশ। সম্প্রতি শ্রীলঙ্কা ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বেশ ভালো ছিল পারফরম্যান্স।

‘এ’ দলের হয়ে এই সিরিজের পারফরম্যান্সই দুয়ার খুলে দিয়েছে খালেদ ও শরিফুলের জন্য। ২৫ বছর বয়সী খালেদ শুরুতে এবার ‘এ’ দলে ছিলেন না। শরিফুল অসুস্থ হওয়ার পর তার বদলি হিসেবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে ডাক পান খালেদ। সেই ম্যাচে নেন ৪ উইকেট। টিকে যান দলে। ডানহাতি পেসার এর পর থেকে দুই সিরিজেই ‘এ’ দলের সেরা বোলার।

এই ৩১ জনকে নিয়ে ২৭ আগস্ট থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রস্তুতি। সেই প্রস্তুতি ক্যাম্প থেকেই শেষ পর্যন্ত বাছাই করা হবে এশিয়া কাপের জন্য ১৪ কিংবা ১৫ সদস্যের মূল স্কোয়াড। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর।

৩১ সদস্যের প্রাথমিক দল :

মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বি মাহমুদ।

এশিয়া কাপের সূচি
১৫ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)
১৬ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম বাছাইপর্বের দল (দুবাই)
১৭ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৮ সেপ্টেম্বর : ভারত বনাম বাছাইপর্বের দল (দুবাই)
১৯ সেপ্টেম্বর : ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২০ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)

সুপার ফোর
২১ সেপ্টেম্বর : গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি রানার্স-আপ (দুবাই)
২১ সেপ্টেম্বর : গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-এ রানার্স-আপ (আবুধাবি)
২৩ সেপ্টেম্বর : গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-এ রানার্স-আপ (দুবাই)
২৩ সেপ্টেম্বর : গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি রানার্স-আপ (আবুধাবি)
২৫ সেপ্টেম্বর : গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি চ্যাম্পিয়ন (দুবাই)
২৬ সেপ্টেম্বর : গ্রুপ-এ রানার্স-আপ বনাম গ্রুপ গ্রুপ-বি রানার্স-আপ (আবুধাবি)
২৮ সেপ্টেম্বর : ফাইনাল (দুবাই)

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত