আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার শেষ ধাপে পৌঁছেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে সেমি-ফাইনালে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বৃহস্পতিবার সেমি-ফাইনালে ৫-০ গোলে জিতে বাংলাদেশ। আগামী শনিবার শিরোপা লড়াইয়ে মেয়েরা মুখোমুখি হবে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে আসা ভারতের।

প্রতিযোগিতায় ভুটানের ওপর আধিপত্য ধরে রাখল বাংলাদেশ। গতবার নিজেদের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার পথে প্রাথমিক পর্বে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছিল মেয়েরা।

ম্যাচের অষ্টাদশ মিনিটে ডি বক্সের বাইরে থেকে আনাই মোগিনির দূরপাল্লার শট ঠিকানা খুঁজে পেলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৮তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় বল রুখতে গেলে ডি-বক্সের একটু বাইরে পেয়ে যান আনুচিং মোগিনি; নিখুঁত ভলিতে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

৪৩তম মিনিটে তহুরা খাতুনের গোলে ব্যবধান আরও বাড়িয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ভুটানের গোলরক্ষকের হাত গলে বল বেরিয়ে যাওয়ার পর তা পেয়ে যান সাজেদা খাতুন। এই মিডফিল্ডারের বাড়ানো ক্রস থেকে লক্ষ্যভেদ করেন ফাঁকায় থাকা তহুরা।

৬৯তম মিনিটে অধিনায়ক মারিয়া মান্ডার দূরপাল্লার গোলে স্কোরলাইন হয় ৪-০। মাঝমাঠের একটু ওপর থেকে বল নিয়ে দৌড়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন এই মিডফিল্ডার।

সাজেদা আক্তার রিপার শেষ দিকে গোলে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। সতীর্থের বাড়ানো বল ধরে ছোট ডি বক্সের ডান দিক থেকে কোনাকুনি গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত