আপডেট :

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

১৫ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ, দেশ ছাড়ল টাইগাররা

১৫ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ, দেশ ছাড়ল টাইগাররা

এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ভিসা জটিলতায় যেতে পারেননি ওপেনার তামিম ইকবাল ও রুবেল হোসেন। একই কারণে দুবাইগামী বিমানে চড়া হয়নি ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর।

টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান হজ থেকে দেশে ফিরে যুক্তরাষ্ট্রে যান। যেখান থেকেই দুবাইয়ে যোগ দেবেন। অন্যদের সবাই এদিন দেশ ছেড়েছেন। এমিরেটস এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটটি টাইগারদের নিয়ে ঢাকা ছাড়ে সন্ধ্যা সাড়ে সাতটায়।

সংযুক্ত আরব আমিরাতে ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপের মিশন। যেখানে বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও হংকং। উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে টাইগাররা।

দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল যাবে পরের পর্বে। সুপার ফোর পর্বে প্রত্যেকে একবার করে মুখোমুখি হয়ে একে অপরের। পয়েন্ট টেবিলের সেরা দুটি দল খেলবে ফাইনালে।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত