আপডেট :

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

ফ্রান্সে পাকিস্তানি ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিস

ফ্রান্সে পাকিস্তানি ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিস

ফ্রান্সের জাতীয় তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিস। এ অসাধারণ বিজয়ের মাধ্যমে আগামী ২০১৯ ক্রিকেট লীগে দ্বিতীর বিভাগে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ ক্রিকেট ক্লাব।

প্যারিসের গ্রিনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানি ক্রিকেট ক্লাব মন্তলা জুলি ক্লাবকে হারিয়ে তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন হয় প্রবাসের বুকে বেড়ে ওঠা বাংলাদেশি তরুন টাইগাররা। এর আগে ২০১৪ সালে রয়েল নাইন্টিফোর ক্রিকেট ক্লাব ও ২০১৫ সালে আর্জেন্টাইল ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল প্রবাসী এ অপ্রতিরোধ্য টাইগাররা।

প্রবাসী ক্রিকেটারদের এ বিজয় রীতিমত ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে  আনন্দের বন্যা এনে দিয়েছে। কমিউনিটি নেতৃবৃন্দ ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন। ১২ টি শক্তিশালী ক্লাবের এ সমরে বাংলাদেশের যুককরা টানা ১০টি ম্যাচে বিজয়ী হয়ে সরাসরি চ্যাম্পিয়ন হয়ে উজ্জ্বল করেছে ফ্রান্সে বাংলার মুখ ।

প্রবাসে কর্মময় জীবন ও শত ব্যস্ততার মধ্যে টাইগারদের এ বিজয়ে আনন্দে উদ্বেলিত ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন সংঘঠন ও কমিউনিটি নেতৃবৃন্দের ভালোবাসায় শিক্ত বিজয়ী ক্লাব ও  খেলোয়াড়রা ।

বিসিসিপি এর অধিনায়ক নাজিবুল্লাহ পিয়াস ও কৌশিক রাব্বানীর নিয়ন্ত্রিত বোলিং এ টসে জিতে প্রথমে  ব্যাট করতে নেমে মন্তে লা জুলিয়ে ক্লাব ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে বিসিসিপি মাত্র ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। বোলিং এবং ব্যাটিংয়ে- দারুণ অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শণ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিসিসিপি’র অধিনায়ক নাজিব উল্লাহ পিয়াস।

আগামী ৩০ সেপ্টেম্বর প্যারিসের লা দি ফ্রান্স স্টেডিয়ামে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ঘোষণাসহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি। খেলায় অংশগ্রহণকারী ক্লাবগুলোর কর্মকর্তাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ফাইনাল এ ম্যাচে মাঠে থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি হযরত আলী খান ,বাংলাদেশ ইয়ুথ ক্লাব এর সাধারণ সম্পাদক টি এম রেজা,বিসিসিপি ক্লাবের সভাপতি আজিজুল হক সুমন, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু সহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ ।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত