আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

আফগানিস্তানকে হারাতে প্রত্যয়ী মাশরাফি

আফগানিস্তানকে হারাতে প্রত্যয়ী মাশরাফি

বিশ্বকাপ সূচি জানাচ্ছে, পরের ম্যাচটি বাংলাদেশের। মাশরাফিদের বিশ্বকাপ তবে এসেই গেল! ক্যানবেরার মানুকা ওভালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা আর কয়েক ঘণ্টা পরেই। রাত পোহালেই মাশরাফি বিন মুর্তজাদের আফগান-পরীক্ষা। আর সেই পরীক্ষায় উতরে যেতে উদগ্রীব বাংলাদেশ।মাত্র ৪৫ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আফগানিস্তানের। সেখানে বাংলাদেশ খেলেছে ২৯৪টি। শক্তিমত্তা আর অভিজ্ঞতায় অাফগানদের তো হেসে-খেলেই হারানোর কথা। কিন্তু তা হচ্ছে কোথায়? দুই দলের মুখোমুখিতে যে আফগানিস্তানই এগিয়ে। গত এশিয়া কাপে ঘরের মাঠে এই আফগানদের বিপক্ষে ৩২ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আফগানিস্তানের সাফল্য তাই শতভাগ!আফগানদের বিপক্ষে পরাজয়ের অভিজ্ঞতা আর অস্ট্রেলিয়ায় একটি প্রস্তুতি ম্যাচও না জেতায় বেশ সতর্ক হয়েই প্রথম ম্যাচ খেলতে নামতে হচ্ছে মাশরাফিদের। অাজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘ম্যাচটা জিততে আমরা সর্বোচ্চ ঢেলে দেব।’চোট কাটিয়ে দ্রুত দলে ফেরা ও প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভালো করায় আশা জাগাচ্ছেন তামিম ইকবাল। দলের অন্যতম এ ভরসা প্রসঙ্গে মাশরাফি বললেন, ‘তামিম ভালো করেছে। সে মানসিকভাবে শক্ত। আশা করছি, সামর্থ্যের সেরাটাই দেবে ও।’বাংলাদেশ দল তারুণ্যনির্ভর। তরুণেরা পারবেন প্রত্যাশার প্রতিদান দিতে? এ প্রশ্নটা মাশরাফিকে অনেকবারই শুনতে হয়েছে। আগের মতো এবারও বাংলাদেশ অধিনায়কের জবাব, ‘আমি বিশ্বাস করি, তরুণদের সব সময় দরকার আছে। তারা ভীষণ আত্মবিশ্বাসী।’ এ ক্ষেত্রে মুশফিক-তামিমকে উদাহরণ মানতে পারেন নতুনেরা। নিজেদের প্রথম বিশ্বকাপে (২০০৭) দারুণ চমকে দিয়েছিলেন তাঁরা। মাশরাফি তাই বললেন, ‘মুশফিক কিংবা অন্যরা নিজেদের প্রথম বিশ্বকাপে যেমন চমকে দিয়েছিল, বর্তমানে দলের তরুণেরাও পারবে ইনশা অাল্লাহ।’

শেয়ার করুন

পাঠকের মতামত