আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

সেই ভুটানেই জয়োৎসব করল বাংলাদেশের মেয়েরা

সেই ভুটানেই জয়োৎসব করল বাংলাদেশের মেয়েরা

দুই মাস আগে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে কেঁদেছিল মারিয়া মান্ডা-শামসুন্নাহাররা। সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও হেরে গিয়েছিল ১-০ ব্যবধানে।

সেই চাংলিমিথাং স্টেডিয়ামেই আজ জয়োৎসব করেছে বাংলাদেশের মেয়েরা। তাদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। এবার অনূর্ধ্ব-১৫ তে নয়, অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে। এই টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে আজ রোববার নেপালকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। অবশ্য অনূর্ধ্ব-১৫ দলের ১৩ জন ফুটবলার ছিলেন অনূর্ধ্ব-১৮ এর এই স্কোয়াডে। তাই তাদের উচ্ছ্বাসটা একটু বেশিই ছিল। আগস্টে ভারতের কাছে হারের ক্ষতটায় তারা এবার প্রলেপ দিয়েছে সোনালী রঙের ট্রফিতে চুমু খেয়ে। আর সেই ভারত এবার বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকেই।

আজ রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে নেপাল। অবশ্য গ্রুপপর্বে নেপালকে অনায়াসে ২-১ গোলে হারালেও আজ হিমালয়ের কন্যারা বাংলাদেশকে বেশ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সেই চ্যালেঞ্জের মুখে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি তারা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় বাংলাদেশ। এ সময় (৪৮ মিনিটে) মনিকা চাকমার নেওয়া ফ্রি কিকে মাথা লাগিয়ে বল জালে পাঠান মাসুরা পারভীন। পুরো টুর্নামেন্টে মাসুরা কোনো গোল না পেলেও আজ তার করা একমাত্র গোলেই সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জিতে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা।

সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দেয়। পরের ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে। এরপর সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায়। অন্যদিকে নেপাল তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২-০ গোলে উড়িয়ে দেয়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও সেমিফাইনালে ওঠে। আর সেমিফাইনালে ভারতের মতো শক্তিশালী দলকে টাইব্রেকাওে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট পায় তারা।

এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছিল ‘বি’ গ্রুপে। যেখানে মৌসুমী-মারিয়াদের প্রতিপক্ষ ছিল নেপাল ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে ছিল ভারত, স্বাগতিক ভুটান ও মালদ্বীপ।

২৩ সদস্যের বাংলাদেশ দল : মাহমুদা আক্তার, রূপনা চাকমা, রুকসানা বেগম, মাসুরা পারভীন, শিউলি আজিম, মোসাম্মদ আঁখি খাতুন, সাজেদা খাতুন, শামসুন্নাহার, আনাই মোগিনি, নাজমা, রিতু পর্না চাকমা, নিলুফা ইয়াসমিন নীলা, মারিয়া মান্ডা, মোসাম্মদ মিসরাত জাহান মৌসুমি (অধিনায়ক), মোসাম্মদ ইসরাত জাহান রত্না, মনিকা চাকমা, মার্জিয়া, সানজিদা আক্তার, তহুরা খাতুন, মোসাম্মদ সিরাত জাহান স্বপ্না, শ্রীমতি কৃষ্ণারাণী সরকার, মোসাম্মদ রাজিয়া খাতুন ও অনুচিং মোগিনি।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত