আপডেট :

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

বেতন দেয়ার রেকর্ড গড়েছে বার্সেলোনা

বেতন দেয়ার রেকর্ড গড়েছে বার্সেলোনা

বার্সেলোনার ফের বিশ্বে এক নম্বর!  মাঠে নয়, প্রথম ফুটবল দল হিসেবে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়নরা মাসিক বেতন দিতেই খরচ করে ফেলেছে আধা বিলিয়ন ইউরো। যা গেল বছরের চেয়ে ৪২ শতাংশ বেশি। ইউরোপ ভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠান কেপিএমজি’র এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

ইউরোপের শীর্ষ ৮টি লিগের চ্যাম্পিয়ন দলের সদস্য এবং তাদের খরচ নিয়ে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। ২০১৮ সালের জানুয়ারিতে রেকর্ড পরিমাণ ১৬০ মিলিয়ন ইউরো (১৮৩ মিলিয়ন ডলার) খরচ করে ব্রাজিলের ফিলিপ কুতিনহোকে লিভারপুল থেকে নিয়ে আসে বার্সা। কাতালান স্টাফদের পেছনে বার্ষিক ৫৬২ মিলিয়ন ইউরো খরচ করা হয়।

২০১৭ সালের আগস্টে ফ্রান্সের ফরোয়ার্ড উসমানে ডেম্বেলেকে নিয়ে আসা এবং বেশ কিছু খেলোয়াদের সঙ্গে চুক্তি নবায়ন করে তারা। এর মধ্যে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও। ফলে খরচ বেড়েছে যথেষ্ট পরিমাণে।

কেপিএমজি’র তালিকায় থাকা দ্বিতীয় শীর্ষনামটি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফ্রেঞ্চ লিগ ওয়ানের খরচ ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩২ মিলিয়ন ইউরো।

অন্যদিকে ম্যানচেস্টার সিটির বিষয়টি পুরোই উল্টো। ইংলিশ প্রিমিয়র লিগে বর্তমান চ্যাম্পিয়নদের বেতন খাতে খরচ কমেছে ৫ শতাংশ।
 
কেপিএমজি’র গ্লোবাল হেড অব স্পোর্টস আন্দ্রে সারতরি বলেছেন, ফুটবল বিশ্ব অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ফুটবল বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

তিনি বলেন, বড় দলগুলো দিন দিন বিনোদন কোম্পানির মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ক্রীড়া প্রতিষ্ঠান থেকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে পুরো বিশ্ব থেকে দর্শক-সমর্থকদের কাছে তারা গ্রহণযোগ্যতা পেয়েছে।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত