আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মোস্তাফিজ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মোস্তাফিজ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে দল জায়গা করে নিয়েছেন বাংলাদেশের হাসিমুখের ঘাতক মোস্তাফিজুর রহমান। সোমবার রাতে ২০১৮ সালের ওয়ানডে একাদশ ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতের বিরাট কোহলি। এই দলে আছেন মোস্তাফিজ। গত বছর দুর্দান্ত পারফরমেন্স করে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন এই কাটার মাস্টার।

১৮টি ওয়ানডে খেলে ২৯ উইকেট শিকার করেন মোস্তাফিজুর। ১৪৯ দশমিক ৫ ওভার বল করে ৬৩০ রান খরচ করেন দ্য ফিজ। তার বোলিং গড়- ২১ দশমিক ৭২।

বর্ষসেরা এই দলে ভারত-ইংল্যান্ড থেকে সর্বোচ্চ ও সমান চারজন করে খেলোয়াড় সুযোগ পেয়েছেন। এছাড়া নিউজিল্যান্ড, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে একজন করে খেলোয়াড় আছে। তবে পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার কোন খেলোয়াড়ের জায়গা হয়নি আইসিসি দলে।

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ : বিরাট কোহলি (ভারত) (অধিনায়ক), রোহিত শর্মা (ভারত), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), রস টেইলর (নিউজিল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড-উইকেটরক্ষক), বেন স্টোকস (ইংল্যান্ড), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), কুলদীপ যাদব (ভারত) ও জসপ্রিত বুমরাহ (ভারত)।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত