আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

বাংলাদেশের ৩ ভেন্যুতে হবে আইপিএল!

বাংলাদেশের ৩ ভেন্যুতে হবে আইপিএল!

বাংলাদেশে হতে যাচ্ছে আইপিএল ম্যাচ! ২০১৯ মৌসুমের ১৪টি ম্যাচ হবে এখানে! বিপিএলের ৩ ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে!
এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে ভারতের ১৭তম লোকসভা নির্বাচন। সম্ভাব্য সহিংসতা এড়াতে ক’দিন আগে আইপিএলের ১৪টি ম্যাচ বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (সিসিসিআই)! তাতে তাৎক্ষণিক হ্যাঁ না বললেও অসম্মতি জানায়নি বিসিবি!
বিষয়টি নিয়ে ফলপ্রসূ আলোচনা করতেই নাকি ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন বর্তমান আইসিসি চেয়ারম্যান এবং সাবেক বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর। তবে চাউর হয়েছে, বিপিএল ফাইনাল দেখতে এসেছেন তিনি।
বুধবার ভারত থেকে বিশেষ বিমানে (চাটার্ড বিমান) ঢাকায় এসেছেন মনোহর। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিসিসিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ কিউরেটররা। বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসছে বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন মনোহর ও তার সহযোগিরা। ৮ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন এবং বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচ উপভোগ করবেন। পরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যাবেন তারা।
গুঞ্জন, নেপথ্যে আইপিএল আয়োজন! বাংলাদেশের তিন ভেন্যুতে মাল্টি মিলিয়ন ডলারের টুর্নামেন্টটির কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত করা যায় কি না-খতিয়ে দেখবেন অতিথিরা। এছাড়া দ্বিপক্ষীয় ক্রিকেটীয় সম্পর্ক নিয়েও আলোচনা হবে।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত