আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

হারের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশের

হারের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১ রানে জয় পেয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু টাইগারদের শেষটা হলো বড় হার দিয়ে। ইংল্যান্ড বিশ্বকাপে শুক্রবার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৯৪ রানে হেরেছে মাশরাফি বিন মর্তুজার দল।

৯ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ হলো মাশরাফি-সাকিবদের। এবারের বিশ্বকাপে বাংলাদেশ তিন ম্যাচে জয় পেয়েছে। টাইগাররা হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে। আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। অন্যদিকে, পাকিস্তানেরও এটি ছিল শেষ ম্যাচ। ৯ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে তারা পঞ্চম অবস্থানে থেকে বিশ্বকাপ শেষ করল। এবার সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। লিগ পর্ব থেকেই বাদ পড়েছে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট েইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান।

এদিন লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানের দেয়া ৩১৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৪.১ ওভারে ২২১ রান করে অলআউট হয় বাংলাদেশ। এবারের বিশ্বকাপে এটি বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন সাকিব আল হাসান। পাকিস্তানের তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি ৯.১ ওভারে ৩৫ রান দিয়ে ৬টি উইকেট শিকার করেছেন। এছাড়া শাদব খান ২টি, ওয়াহাব রিয়াজ ১টি ও মোহাম্মদ আমির ১টি করে উইকেট শিকার করেছেন। 

ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের ষষ্ঠ ওভারে মোহাম্মদ আমিরের বলে পয়েন্টে ফখর জামানের হাতে ক্যাচ হন সৌম্য সরকার। ২২ বল খেলে ২২ রান করেন তিনি। ১১তম ওভারে শাহীন আফ্রিদির বলে বোল্ড হন তামিম ইকবাল। ২১ বলে তিনি করেন ৮ রান। দলীয় ৭৮ রানে ফিরে যান মুশফিকুর রহিম। ১৮তম ওভারে ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হন তিনি। ১৯ বলে তার সংগ্রহ ১৬ রান।

এরপর সাকিব-লিটন মিলে ৫৮ রানের জুটি গড়েন। দলীয় ১৩৬ রানে শাহীন আফ্রিদির বলে হারিস সোহেলের হাতে ক্যাচ দিয়ে ফিরেন লিটন। ৪০ বল খেলে তিনি করেন ৩২ রান। দলীয় ১৫৪ রানে শাহীনের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান দলের অন্যতম ভরসা সাকিব আল হাসান। ফেরার আগে তিনি করেন ৬৪ রান। এবারের বিশ্বকাপে এটি সাকিবের পঞ্চম হাফ সেঞ্চুরি। শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সাকিব মোট ৮ ম্যাচ ব্যাট করার সুযোগ পেয়েছেন। এর মধ্যে তিনি পাঁচ ম্যাচে হাফ সেঞ্চুরি ও দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। এবারের বিশ্বকাপে বর্তমানে তিনিই সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান।

সাকিব ফেরার পর দলের জয়ের আশা একেবারে ক্ষীণ হয়ে যায়। সাকিব ফেরার পর মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক মিলে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছিলেন। তারা ৪৩ রানের জুটি গড়তে সক্ষম হন। ৪০তম ওভারে মোসাদ্দেক ফিরে গেলে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২২১ রানে অলআউট হয় টাইগাররা।

এদিন প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৫ রান সংগ্রহ করে সরফরাজ আহমেদের দল। পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হক সেঞ্চুরি করেন। ১০০ রান করে আউট হন তিনি। বিশ্বকাপে এটি তার প্রথম সেঞ্চুরি। আর ওয়ানডেতে সপ্তম। ৯৬ রান করে আউট হন বাবর আজম। ২৬ বলে ৪৩ রান করেন ইমাদ ওয়াসিম। টাইগার পেসার মোস্তাফিজুর রহমান ১০ ওভারে ৭৫ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ৩টি, ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৯৪ রানে জয়ী পাকিস্তান।

পাকিস্তান ইনিংস: ৩১৫/৯ (৫০ ওভার)

(ফখর জামান ১৩, ইমাম-উল-হক ১০০, বাবর আজম ৯৬, মোহাম্মদ হাফিজ ২৭, হারিস সোহেল ৬, ইমাদ ওয়াসিম ৪৩, সরফরাজ আহমেদ ৩*, ওয়াহাব রিয়াজ ২, শাদব খান ১, মোহাম্মদ আমির ৮, শাহীন শাহ আফ্রিদি ০*; মেহেদী হাসান মিরাজ ১/৩০, মোহাম্মদ সাইফউদ্দিন ৩/৭৭, মোস্তাফিজুর রহমান ৫/৭৫, মাশরাফি বিন মর্তুজা ০/৪৬, সাকিব আল হাসান ০/৫৭, মোসাদ্দেক হোসেন সৈকত ০/২৭)।

বাংলাদেশ ইনিংস: ২২১ (৪৪.১ ওভার)

(তামিম ইকবাল ৮, সৌম্য সরকার ২২, সাকিব আল হাসান ৬৪, মুশফিকুর রহিম ১৬, লিটন দাস ৩২, মাহমুদউল্লাহ ২৯, মোসাদ্দেক হোসেন সৈকত ১৬, মোহাম্মদ সাইফউদ্দিন ০, মেহেদী হাসান মিরাজ ৭*, মাশরাফি বিন মর্তুজা ১৫, মোস্তাফিজুর রহমান ১; মোহাম্মদ হাফিজ ০/৩২, মোহাম্মদ আমির ১/৩১, শাহীন শাহ আফ্রিদি ৬/৩৫, ওয়াহাব রিয়াজ ১/৩৩, ইমাদ ওয়াসিম ০/২৬, শাদব খান ২/৫৯)।

ম্যাচ সেরা: শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)।

শেয়ার করুন

পাঠকের মতামত