আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ভারতকে হটিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

ভারতকে হটিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

একেই বলে প্রকৃত সেমিফাইনাল। সত্যিকারের ব্যাট-বলের লড়াই। যার পরতে পরতে জড়িয়ে উত্তেজনা। শেষ মুহূর্ত পর্যন্ত বলা যাচ্ছিল না, নিউজিল্যান্ড না ভারত- কে জিতবে? ১০৪ বলে ধোনি-জাদেজার ১১৬ রানের জুটিতে নিশ্চিত জয়ের পথে চলে এসেছিল ভারত। কিন্তু ট্রেন্ট বোল্টের বলে হঠাৎ ক্যাচ দিয়ে জাদেজা আউট হয়ে যাওয়ার পর আবারও ম্যাচটা ঝুলে যায় পেন্ডুলামের মত।

জয়ের জন্য শেষ দিকে ভারতের প্রয়োজন ছিল ১৪ বলে ৩২ রান। খেলার এমন অবস্থায় উইকেটে হারান দুর্দান্ত খেলতে থাকা জাদেজা। তার বিদায়ে জয়ের স্বপ্ন ভেঙে যায় ভারতের।

শেষ ১২ বলে প্রয়োজন ছিল ৩১ রান। ৪৯তম ওভারে ফাগুর্নসননের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে আবারও স্বপ্ন দেখান মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ওভারের তৃতীয় বলে মার্টিন গাপটিলের থ্রোতে স্ট্যাম্প ভেঙ্গে গেলে জয়ের স্বপ্ন ভেঙে যায় ভারতের।

নিশ্চিত পরাজয়ের ম্যাচেও অসাধারণ ব্যাটিং করেছেন রবিন্দ্র জাদেজা। হেরে যাওয়া ম্যাচ জেতার স্বপ্ন দেখছে ভারত। এছাড়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং দৃঢ়তায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরেন তারা। তাদের অনবদ্য ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখে ভারত।

বুধবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে মাত্র ৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে ভারত।

ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ৪ রানে ম্যাট হেনরির বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন রোহিত শর্মা। আগের তিন ম্যাচে টানা সেঞ্চুরি করা রোহিত এদিন ফেরেন চার বলে মাত্র ১ রান করে।

রোহিত শর্মার বিদায়ের পর উইকেটে নেমে ৬ বল খেলার সুযোগ পান বিরাট কোহলি। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান ট্রেন্ট বোল্টের গতির বলে এলবিডব্লিউ হন। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি তিনি। কোহলি ফেরেন মাত্র ১ রান করে।

চতুর্থ ওভারের প্রথম বলে ম্যাট হেনরির বলেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অন্য ওপেনার লোকেশ রাহুল। তিনিও ফেরেন মাত্র এক রানে। বিশ্বকাপের ইতিহাসে প্রথম তিন ব্যাটসম্যান এভাবে ১ রান করে আউট হওয়ার রেকর্ড এবারই প্রথম।

মাত্র ৫ রানে ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে কোহলিরা।

দলের এমন কঠিন বিপর্যয়ের ম্যাচে হাল ধরবেন বলে দিনেশ কার্তিকের প্রতি ভরসা করেছিলেন ভারতীয় সমর্থকরা। দলের এই দুঃসময়ে তিনিও নিজে ত্রাতা হিসেবে আবির্ভূত হতে পারেননি।

ম্যাট হেনরির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে জেমস নিশামের বাঁ-হাতের অসাধারণ ক্যাচে পরিণত হন কার্তিক। তার বিদায়ের মধ্য দিয়ে ১০ ওভারে মাত্র ২৪ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় ভারত।

পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন রিশব প্যান্ট। আগের ১২ বলে মাত্র ১ রান নেয় ভারত। পরপর ডটবল খেলার কারণে বাউন্ডারি হাঁকাতে চেষ্টা করেছিলেন প্যান্ট। কিন্তু মিচেল স্যান্টনারের বল তুলে মারতে গিয়ে কলিন ডি গ্রান্ডহোমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। তার আগে ৫৬ বলে মাত্র ৩২ রান করেন রিশব প্যান্ট।

এরপর ২১ রানের ব্যবধানে মিচেল স্যান্টনারের দ্বিতীয় শিকার হন হার্দিক পান্ডিয়া। তার আগে ৬২ বলে ৩২ রান করেন তিনি। পান্ডিয়ার বিদায়ের মধ্য দিয়ে ৩০.৩ ওভারে ৯২ রানে ৬ উইকেট হারায় ভারত।

সপ্তম উইকেটে রবিন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে১১৬ রানের অনবদ্য জুটি গড়েন মহেন্দ্র সিং ধোনি। শেষ দিকে জাদেজা ও ধোনি আউট হলে তীরে গিয়ে তরী ডুবে ভারতের।

শেয়ার করুন

পাঠকের মতামত