আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা – ভক্তদের জোয়ার বিমান বন্দরে

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা – ভক্তদের জোয়ার বিমান বন্দরে

টাইগার ভক্তদের জোয়ার বিমান বন্দরে

সফল বিশ্বকাপ অভিযান শেষে দেশে
ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকেবিদায় নেয়া মাশরাফি বিন মুর্তজাদের বিমানবন্দরেফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরকর্মকর্তারা। হাজারো ক্রিকেট ভক্তও বীরের বেশেফেরা মাশরাফিদের বরণ করে নিতে বিমানবন্দরেআসেন।রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকায় পারাখেন মাশরাফিরা। দলের সবাইকে ফুলের মালা পরিয়েদেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক ওকর্মকর্তারা।একাদশ বিশ্বকাপে বাংলাদেশের মূল লক্ষ্য ছিলকোয়ার্টার-ফাইনালে খেলা। আফগানিস্তান, স্কটল্যান্ডও ইংল্যান্ডকে হারিয়ে সেই লক্ষ্য ভালোভাবেই পূরণকরেন মাশরাফিরা।কোয়ার্টার-ফাইনালে শিরোপাধারী ভারতকে একটা সময়পর্যন্ত চাপে রাখলেও শেষ পর্যন্ত পেরে উঠেনিবাংলাদেশ। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচসেরা রোহিত শর্মা জীবন না পেলে ম্যাচের ফলঅন্যরকমও হতে পারত।গত বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের পক্ষে বাজিধরার লোক কমই ছিলেন। ওয়ানডেতে এশিয়া কাপেআফগানিস্তানের কাছে হার, টি-টোয়েন্টি বিশ্বকাপেহংকংয়ের কাছে হারা দলটির মনোবল ছিল তলানিতে।বিশ্বকাপের প্রস্তুতি পর্বে চারটি ম্যাচ হারেবাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচআক্ষরিক অর্থেই তাদের জন্য অগ্নিপরীক্ষায় পরিণতহয়। সব চাপ পেছনে ফেলে শতরানের জয়ে ভালোভাবেইবিশ্বকাপ অভিযান শুরু করেন মাশরাফিরা।স্কটল্যান্ডের বিপক্ষে তিনশ’ রানের লক্ষ্য তাড়া করেজিতে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে খেলারপথে আরেকধাপ এগিয়ে যায় বাংলাদেশ। পরের ম্যাচেইংল্যান্ডকে হারিয়ে গড়ে ইতিহাস।নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ না জিতলেওকোয়ার্টার-ফাইনালে ভারতকে মোকাবেলার প্রস্তুতিসেরে রেখেছিল টাইগাররা। আম্পায়ার রুবেল হোসেনকে‘নো’ বল ডেকে বাংলাদেশের খেলা এলোমেলো করে দেয়ারআগ পর্যন্ত চালকের আসনে ছিলেন মাশরাফিরাই।সব বিপক্ষে যাওয়ার ম্যাচে হেরে সেমি-ফাইনালে যেতেনা পারলেও ক্রিকেটভক্তদের হৃদয় জয় করেছেনমাশরাফিরা। তাই অনেকটা নিভৃতে বিশ্বকাপ খেলতেগেলেও ফেরার সময় তারা পেলেন বীরের সংবর্ধনা।মাশরাফিদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নিতেবিমানবন্দরে সমর্থকের ঢল নামে। বাংলাদেশ দলকেঅভিনন্দন জানাতে আসা উত্তরা উইমেন্স মেডিকেলকলেজের শিক্ষার্থী তারিন বলেন, “টাইগাররা খেলায়যে পারদর্শিতা দেখিয়েছে, বাংলাদেশের ক্রিকেটইতিহাসে তা অনন্য।”রিফাত, ঋতু, দিপিকা, প্রভা, হৃদম, ইবুর মতো অসংখ্যসমর্থকের উচ্ছ্বাসে বিমানবন্দর এলাকা মুখরিত হয়েওঠে। বাবা-মায়ের হাত ধরে, কোলে চড়ে মাশরাফিদেরশুভেচ্ছা জানাতে এসেছিল শিশুরাও।‘আমরা হারিনি, আমরা জিতেছি’, ‘মাশরাফিদেরশুভেচ্ছা’ সহ আরো অনেক শ্লোগান ছিল সমর্থকদেরহাতে থাকা প্ল্যাকার্ডে।

শেয়ার করুন

পাঠকের মতামত