আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

লস এঞ্জেলেসে শেখ কামাল ক্রিকেট টুর্নামেন্টের ৩য় আসর সমাপ্ত

লস এঞ্জেলেসে শেখ কামাল ক্রিকেট টুর্নামেন্টের ৩য় আসর সমাপ্ত

ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। ইউরোপে জন্ম হলেও পাশ্চাত্যে এর চর্চা খুব একটা ছিল না। সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠছে ক্রিকেট। এর ঢেউ লেগেছে প্রবাসীদের মধ্যেও। এরই ধারাবাহিকতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের স্বপ্নদ্রষ্টা, তরুণ মেধাবী ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামাল স্মরণে লস এঞ্জেলেসে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। ৩ বছর ধরে টুর্নামেন্টটি আয়োজন করছে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন। এতে পৃষ্ঠপোষকতা করছেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. রবি আলম।

‘শেখ কামাল ইউএসএ ওয়েস্ট রিজিনাল টি-টুয়েন্টি ক্রিকেট  টুর্নামেন্ট’ নামে তৃতীয়বারের মতো টুর্নামেন্টটি সমাপ্ত হলো। ক্যালিফোর্নিয়ার ভেন নাইস সিটির উডলি পার্কের  ক্রিকেট গাউন্ডে  লেবার ডে উেইক এনডে ৩ ‍দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানসম্পন্ন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের আটটি দল। বাছাইকৃত এই আট দলে ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের খেলওয়াড়রাও।


তিনদিন ব্যাপী জমকালো এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় সোমবার। এতে নর্দার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশী আম্পায়ার নাদের শাহ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও  ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. রবি আলম। তিনি অনুষ্ঠানের সকল অতিথি, প্রবাসী দর্শক, অংশগ্রহণকারী দলসমূহ, সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন,স্বেচ্ছাসেবকবৃন্দ এবং টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, সকলের সহযোগিতায় আজ এই বিশাল আয়োজন সমাপ্ত করা সম্ভব হয়েছে। তাছাড়া অতিথিবৃন্দ অনেক দূর থেকে এখানে এসে আমাদের সময় দিয়েছেন, এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে জাতিসংঘে আমাদের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, অন্যান্য অতিথিবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আমি আবারও সবাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।


টুর্নামেন্ট আয়োজনের পটভূমি তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট আমাদের একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে । আমরা ক্রিকেট প্রিয় জাতি ! জাতিরজনক বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল ছিলেন একজন সুদক্ষ ক্রীড়া সংগঠক । বাংলাদেশের ফুটবল ক্রিকেট সহ ক্রীড়াজগতের সার্বিক উন্নয়নে শেখ কামালের বিশেষ অবদান রয়েছে। তাই আমেরিকায় ক্রিকেটকে জনপ্রিয় ও শেখ কামালের ক্রীড়া সংগঠনিক অবদানের প্রতি সম্মান জানিয়ে আমাদের এই আয়োজন। সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চাকে উৎসাহিত করাই এর মূল লক্ষ্য।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হলো, এরিজোনা ক্রিকেট এসোসিয়েশন, বে এরিয়া ক্রিকেট এ্যালাইয়েনস, কলোরাডো ক্রিকেট লীগ, নেভাদা প্রিমিয়ার ক্রিকেট লীগ, নর্থ ওয়েস্ট ক্রিকেট লীগ, ইউটাহ ক্রিকেট এসোসিয়েশন।

গত শনিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়াশিংটনে নিযুক্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন ।

লিগ পদ্ধতিতে অংশগ্রহণকারী ৮ দল পরস্পরে প্রতিদ্বন্দ্বিতা করে সোমবার অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ।

ফাইনালে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩০ করে। ১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ অভার ১ বলে ১২৬ রান করে অলআউট হয়ে যায় নর্দার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন। চ্যাম্পিয়ন হয় সাউদার্ন ক্যালিফোর্নিয়া।

প্রতিদ্বন্দীতাপূর্ণ ফাইনাল ম্যাচটি অত্যন্ত আনন্দের সঙ্গে উপভোগ করেন প্রচুর সংখ্যক প্রবাসীসহ ভিনদেশী দর্শক। লেবার ডে ছুটি থাকায় প্রবাসীরা তাদের পরিবার পরিজন নিয়ে মাঠে আসেন খেলা দেখতে। আয়োজকদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিলো পিকনিকের। মাঠে বসে খেলা দেখা সেই সাথে দেশীয় খাবারের বিশাল সমারোহ দর্শকদের মাঝে অতিমাত্রায় উৎসাহ উদ্দীপনার যোগান দেয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, লস এঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশী কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আইসিসির ডেভলাপমেন্ট ম্যানেজার আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাজ্জাদুল আলম ববি, যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সভাপতি ড. অতুল রায় ও সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মেহের গান্ধী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুস্তাইন দারা বিল্লাহ, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান, শেখ কামালের বন্ধু মুক্তিযোদ্ধা সাইদুর রহমান পাটেল, সাবেক ক্রিকেটার নাজিম সিরাজী, আওয়ামী লীগ নেতা টি জাহান কাজল, আলী আহমেদ ফারিস, শামীম হোসেন ,দিদার আহমেদ, ফিরোজ আলম, কাজল হোসাইন, ফরহাদ হোসেন, কামরুল হাসান, আজিজ মোহম্মদ হাই, সোহেল ইসলাম, সারোয়ার হোসেন, নাহিদ হাসান রুবেল, আফরোজ আলম জয়, ওস্তাদ কাজী হাসিব, হেলাল উদ্দীন,মাহাতাব উদ্দিন টীপু এবং কনসুলেট অফিসের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও স্থানীয়  রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।


বিশেষ অতিথির বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু একটি সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। আজ তার স্বপ্ন বাস্ততার পথে। অর্থনীতি, খেলাধুলা সবদিকে দেশ আজ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। তৃতীয় বিশ্বের একটি দেশ হয়ে বাংলাদেশ ক্রিকেট দল এখন বিশ্বের একটি সেরা দলে পরিণত হয়েছে। তারা বিশ্বব্যাপী দেশের প্রতিনিধিত্ব করছে।

মাসুদ বিন মোমেন আরও বলেন, আজ আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত এজন্য যে, প্রবাসে থেকেও আপনারা যেভাবে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা করছেন তা দেখে আমার মনটা ভরে গেছে। বিশেষ করে শেখ কামালের মতো একজন নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠককে স্মরণ করে আপনারা  এই আয়োজন করছেন, এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। এর মাধ্যমে নতুন প্রজন্মের বাচ্চারাও ক্রীড়া-সংস্কৃতি চর্চায় মনযোগী হবে এবং শেখ কামালের মতো একজন তরুণ রাজনীতিবীদ ও ক্রীড়াবিদকে জানতে পারবে।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আইসিসির ডেভলাপমেন্ট ম্যানেজার আমিনুল ইসলাম বুলবুল  তার বক্তব্যে বলেন, এখানে এসে আমি আবেগাল্পুত। প্রবাসে থেকেও আপনারা যে দেশকে স্মরণ করে এমন সুন্দর সুন্দর আয়োজন করছেন তা দেখে আমাদের মুগ্ধ হওয়া ছাড়া উপায় নেই। আমি আশা করি, এর মাধ্যমে নতুন প্রজন্মের আমেরিকানরা ক্রিকেট চর্চায় অনেক উৎসাহিত হবে।


শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. রবি আলমের সহধর্মিনী মাহমুদ আলম। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং এই টুর্নামেন্ট আয়োজনের সাথে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। আগামীতে এই টুর্নামেন্ট আরও সুন্দর করে আয়োজন করতে  সবার সহযোগিতা কামনা করেন।

টুর্নামেন্টে সহযোগিতা করে ক্যালিফোর্ণিয়া ষ্টেট আওয়ামী লীগ, ক্যালিফোর্ণিয়া ষ্টেট যুবলীগ, ক্যালিফোর্ণিয়া ষ্টেট মহিলা লীগ ও লস এঞ্জেলেস সিটি আওয়ামী লীগ।

শেয়ার করুন

পাঠকের মতামত