আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

অদম্য তামিম-মুশফিকের ব্যাটে বাংলাদেশের সিরিজ জয়

অদম্য তামিম-মুশফিকের ব্যাটে বাংলাদেশের সিরিজ জয়

জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পর এবার
‘শিকার’-এর তালিকায় যোগ হল পাকিস্তানের নাম, রচিতহল বাংলাদেশের ক্রিকেটের আরেকটি গৌরবোজ্জ্বলঅধ্যায়। ১৬ বছর পর পাকিস্তানকে হারানোর আনন্দউপভোগ করতে-করতে সিরিজও জিতে নিল বাংলাদেশ।তামিম ইকবালের টানা দ্বিতীয় শতক এবং মুশফিকুররহিমের আরেকটি চমৎকার ইনিংসের সুবাদে দ্বিতীয়ওয়ানডেও সহজেই সাত উইকেটে জিতে নিয়েছে মাশরাফিরদল। আগামী বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেও জিততেপারলে পাকিস্তানকে ‘হোয়াইটওয়াশ’ করার উচ্ছ্বাসেভেসে যাবে বাংলাদেশ।প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেও থেমে নেই তামিমইকবালের ব্যাট। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়ওয়ানডেতেও ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করেছেন এই বাঁহাতিওপেনার। তামিমের শতকের সঙ্গে মুশফিকুর রহিমেরঅর্ধশতকের সুবাদে সহজ জয় তুলে নিয়েছে মাশরাফিবাহিনী। ২৪০ রানের জয়ের জন্য লক্ষ্যে ৭১ বল হাতেরেখে পৌঁছে গেছে বাংলাদেশ। মুশফিক ৬৫ রান করেআউট হয়ে গেলেও ১১৬ বলে ১৭টি চার ও একটিছক্কায় অপরাজিত ১১৬ রানের চমৎকার ইনিংস খেলেদলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তামিম।বাংলাদেশকে ঝড়ো সূচনা এনে দেয়ার কৃতিত্ব সৌম্যসরকারের। জুনায়েদ খানের করা ইনিংসের তৃতীয় ওভারেটানা তিনটি চার মেরে মিরপুর শেরেবাংলা জাতীয়স্টেডিয়ামের গ্যালারি উত্তাল করে তুলেছিলেন তিনি।কিন্তু সেই ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচদিয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। ১১ বলে সৌম্যরসংগ্রহ ১৭ রান। ১৫তম ওভারে সাঈদ আজমলের বলেবোল্ড হয়ে গেছেন মাহমুদউল্লাহও। বিশ্বকাপে দুটোসেঞ্চুরি করা মাহমুদউল্লাহর অবদানও ১৭ রান। এরপরতৃতীয় উইকেটে ১১৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে সহজজয়ের পথে নিয়ে যান মুশফিক ও তামিম।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ২৩৯রান করেছে পাকিস্তান। ৭৭ রানে পাঁচ উইকেট হারিয়েবিপদে পড়া অতিথিদের উদ্ধার করার কৃতিত্ব সাদ নাসিমআর ওয়াহাব রিয়াজের। নাসিম ৭৭ আর ওয়াহাবঅপরাজিত ছিলেন ৫১ রানে।পাকিস্তান শুরুটা করেছিল সতর্কতার সাথে। উদ্বোধনীজুটিতে ৩৬ রান যোগ করেন সরফরাজ আহমেদ ওআজহার আলী। অষ্টম ওভারে বোলিং করতে এসেইআঘাত হেনেছেন রুবেল হোসেন। প্রথম বলেই সরফরাজআহমেদকে আউট করেছেন এই আলোচিত পেসার। স্লিপেক্যাচটা দারুণভাবে তালুবন্দী করেছেন সৌম্য সরকার।পরের ওভারে মোহাম্মদ হাফিজকে বোল্ড করেছেনআরাফাত সানি। শূন্য রানে ফিরতে হয়েছে পাকিস্তানেরঅভিজ্ঞ ক্রিকেটারকে। ১৬তম ওভারে সাকিব আলহাসানকে রিভার্স সুইপ করতে গিয়ে মুশফিকের গ্লাভসেক্যাচ দিয়েছেন আজহার। পাকিস্তানের অধিনায়কেরঅবদান ৩৬ রান।পরের ওভারেই ফাওয়াদ আলম বোল্ড হয়ে গেছেন নাসিরহোসেনের বলে। ২২তম ওভারে আবার পাকিস্তানকেধাক্কা দেন সাকিব। এবার বিশ্বের অন্যতম সেরাঅলরাউন্ডার এলবিডব্লিউ করেন মোহাম্মদ ফাওয়াদকে।ষষ্ঠ উইকেটে ৭৭ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টাকরছিলেন হারিস সোহেল ও সাদ নাসিম। কিন্তু ৩৯তমওভারে সোহেলকে আউট করে পাকিস্তানকে আবারঅস্বস্তিতে ফেলে দেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফিবিন মুর্তজা। তবে সপ্তম উইকেটে ৬৬ বলে ৮৫ রানেরঅবিচ্ছিন্ন জুটি গড়ে পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনেদিয়েছেন নাসিম ও ওয়াহাব রিয়াজ।সংক্ষিপ্ত স্কোর :৫০ ওভারে ২৩৯/৬ (আজহার ৩৬, সরফরাজ ৭, হাফিজ০, হারিস ৪৪, ফাওয়াদ ০, রিজওয়ান ১৩, সাদ ৭৭*,ওয়াহাব ৫১*; সাকিব ২/৫১, নাসির ১/১৭, রুবেল১/২৭, সানি ১/৪১, মাশরাফি ১/৫২)পাকিস্তান :৩৮.১ ওভারে ২৪০/৩ (তামিম ১১৭*, সৌম্য ১৭,মাহমুদউল্লাহ ১৭, মুশফিক ৬৫, সাকিব ৭*; আজমল১/৪৯, জুনায়েদ ১/৬১)বাংলাদেশ :বাংলাদেশ ৭ উইকেটে জয়ী

শেয়ার করুন

পাঠকের মতামত