আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

রোনালদোকে কেন ছাড়লো রিয়াল, প্রশ্ন তার

রোনালদোকে কেন ছাড়লো রিয়াল, প্রশ্ন তার

২০১৮ সালে রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোকে জুভেন্টাসের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন শাখতার দোনেৎস্কের কোচ। তিনি বলেছেন, ‘আপনার দলে যখন ক্রিস্টিয়ানো আছে, তখন তাকে কখনও ছেড়ে দেওয়া উচিত নয়।’

ফুটবল বিশ্বকে চমকে দিয়ে সিরি ‘আ’ চ্যাম্পিয়নদের কাছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে ছেড়ে দেয় ব্লাঙ্কোরা। স্প্যানিশ রাজধানীতে রেকর্ডসমৃদ্ধ নয়টি বছর কাটিয়ে রিয়ালের সর্বকালের সেরা খেলোয়াড় নতুন চ্যালেঞ্জ নেন ইতালিতে।

রোনালদো চলে যাওয়ার পর তার শূন্যস্থান পূরণে হিমশিম খেয়েছে রিয়াল। এডেন হ্যাজার্ড তার ওপর রাখা আস্থার প্রতিদান দিতে পারেননি। শাখতারের কোচ লুইস কাস্ত্রো মনে করেন, সাড়ে চারশ গোল করা ও মাদ্রিদকে ১৫ ট্রফি এনে দেওয়া রোনালদোকে রেখে দিতে আরও অনেক কিছু করতে পারতো সান্তিয়াগো বার্নাব্যু ক্লাব।

স্বদেশী ফরোয়ার্ডকে নিয়ে শাখতারের পর্তুগিজ কোচ স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে বলেছেন, ‘যখন আপনার দলে ক্রিস্টিয়ানো আছে, তখন তাকে কখনও ছেড়ে দেওয়া উচিত নয়। কখনও না। আমরা কথা বলছি, বিশ্বের সেরা আর সবচেয়ে কার্যকরী ফুটবলারকে নিয়ে। একটা মেশিন, নিজেকে বিলিয়ে দেওয়া মেশিন সে।’

বর্তমান বিশ্বে রোনালদোকে সেরা মানেন কাস্ত্রো, ‘আমি তুলনা পছন্দ করি না। কিন্তু হ্যাঁ, আমার কাছে সে সেরা।’ পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জয়ী ফরোয়ার্ড সবার জন্য উদাহরণ বলে অভিমত দিলেন পর্তুগিজ কোচ, ‘ক্রিস্টিয়ানোর একটা পেছনের গল্প আছে, যা সবার জন্য উদাহরণ। মাত্র ১১ বছর বয়সে বাড়ি ছেড়ে সে লিসবনে যায়, কেবল ফুটবলার হতে। সে এমন একজন যার উত্থান হয়েছে একলা এবং অনন্য দৃঢ়তা নিয়ে। তাকে নিয়ে সিনেমা বানালে লোকেরা দেখতে পাবে সে কোথা থেকে এসেছে, কেমন করে ফুটবলার হয়েছে। তখন তাকে আরও বেশি মূল্য দেবে সবাই।’

কাস্ত্রো তার দল নিয়ে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ মিশনে নামছেন রোনালদোর জুভেন্টাসের বিপক্ষে। কিন্তু পর্তুগিজ ফরোয়ার্ডকে নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা করতে হচ্ছে না শাখতারের কোচকে। কারণ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন সিআরসেভেন।

শেয়ার করুন

পাঠকের মতামত