আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বাংলাদেশ-ভারত ফতুল্লা টেস্ট ড্র

বাংলাদেশ-ভারত ফতুল্লা টেস্ট ড্র

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ফলোঅনে পড়লেও বৃষ্টিস্নাত ফতুল্লা টেস্টের সমাপ্তি হয়েছে ড্র

দিয়েই। রবিবারও বৃষ্টির কারণে টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা সকালে শুরু হতে পারেনি। বৃষ্টি

থামায় লাঞ্চ বিরতির পর ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু ভারতীয় স্পিনারদের দাপটে বাংলাদেশের

প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৫৬ রানে।
ফলে অতিথি ভারতীয়দের চেয়ে ২০৬ রানে পিছিয়ে থাকায় ফলোঅনেই পড়ত হয় মুশফিকবাহিনীকে।

দ্বিতীয় ইনিংস ওপেন করতে নামেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ১৫ ওভার ব্যাটিং করে এই

জুটি ২৩ রান সংগ্রহের পর ড্র মেনে নিয়েই নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই মাঠ ছাড়ে দু'দল।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ভারতের শিখর ধাওয়ান।

এরআগে, টেস্টের পঞ্চম ও শেষ দিনে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। চতুর্থ দিনে

তিন উইকেটে ১১১ রানে ব্যাট করতে নামা বাংলাদেশ দলীয় ১২১ রানেই ফিরে যান সাকিব আল

হাসান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ২৫৬ রানে থাকে বাংলাদেশের প্রথম

ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন ইমরুল কায়েস। এছাড়া লিটন কুমার দাশ ৪৪ এবং

সৌম্য সরকার ৩৭ রান করেন।
ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন সর্বোচ্চ ৫টি উইকেট লাভ করেন। এছাড়া দীর্ঘদিন পর জাতীয় দলে

ফেরা হারভজন সিং ৩ ও অ্যারন নেন একটি উইকেট।
এর আগে, ভারত তাদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৬২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা

করেছিল। দলের পক্ষে সেঞ্চুরি করেন শিখর ধাওয়ান ১৭৩, মুরালি বিজয় ১৫০। সাকিব ১০৫ রান

দিয়ে ৪ উইকেট তুলে নেন।


শেয়ার করুন

পাঠকের মতামত