আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টি হলে কি হবে?

বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টি হলে কি হবে?

বৃষ্টিতে ভেসে গেছে ফতুল্লা টেস্ট। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমটিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে বৃষ্টি। ওয়ানডে সিরিজটি ভারতের কাছে ততটা গুরুত্বপূর্ণ না হলে বাংলাদেশেল কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতের বিপক্ষে তিন ম্যাচের অন্তত একটিতে জয়ী হলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ থাকবে টাইগারদের সামনে। তাই প্রতিটি ম্যাচেই শতভাগ উজাড় করার প্রত্যাশা নিয়ে মাঠে নামতে হবে টাইগারদের।
যদিও আবহাওয়া রিপোর্ট বলছে, আজকের ম্যাচ চলাকালীন সময় বৃষ্টি হলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তারপরও যদি হয় তাহলে কি আছে আজকের ম্যাচের ভাগ্যে। বিসিবি সূত্র বলছে, প্রতিটি ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকলেও ৩টি উপায়ে ম্যাচটি একদিনেই শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
অতিরিক্ত এক ঘণ্টা ব্যবহার: প্রতিটি ম্যাচে অতিরিক্ত ১ ঘণ্টা হাতে রাখা হয়। যদি বৃষ্টির কারণে খেলা শুরু হতে বা শেষ হতে বিঘ্ন ঘটে। সেক্ষেত্রে হাতে থাকা ওই সময়টা ব্যবহার করা হবে এখানে।
কার্টেল ওভার: হাতে রেখে দেওয়া অতিরিক্ত ১ ঘণ্টাও যদি শেষ হয়ে যায় এবং এ সময়ের বেশ পরে খেলা শুরু হয়, এক্ষেত্রে কার্টেল ওভারে খেলা গড়াবে। বৃষ্টির কারণে কত সময় নষ্ট হল, তার ওপর নির্ভর করবে কত ওভার কমানো হবে।
ডি-এল পদ্ধতি: ডি-এল পদ্ধতি সাধারণত ব্যবহার হয় দ্বিতীয় ইনিংসে। যেমন-গত জুনে বাংলাদেশ-ভারতের একটি ম্যাচে ডি-এল ব্যবহার করা হয়েছিল। বাংলাদেশ করেছিল ২৭২ রান। ডি-এল পদ্ধতিতে ভারতের নতুন লক্ষ্য ঠিক করা হয় ২৬ ওভারে ১৫০।
রিজার্ভ ডে: উপরিউত্ত তিনটি পদ্ধতি ব্যবহারের পরও যদি নির্দিষ্ট দিনে খেলা শেষ না করা যায়। সেক্ষেত্রে ম্যাচটি চলে যাবে রিজার্ভ ডে-তে। তবে বিসিবি জানিয়েছে, নতুন করে আবার ম্যাচ শুরুর সুযোগ নেই। আগের দিন যেখানে শেষ হয়েছিল, সেখানে থেকেই শুরু হবে দ্বিতীয় দিন। রিজার্ভ ডেতেও যদি খেলা শেষ করা না যায়, তাহলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে।


শেয়ার করুন

পাঠকের মতামত