আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

অলিম্পিক বাতিলের রিপোর্ট ‘মিথ্যা’

অলিম্পিক বাতিলের রিপোর্ট ‘মিথ্যা’

সম্প্রতি করোনার তৃতীয় ঢেউয়ের কারণে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমস বাতিলের পক্ষে যে জনমত দেখানো হয়েছে এবং ‘গেমস বাতিলের সিদ্ধান্ত আগামী মাসে নেওয়া হবে’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন টোকিও-২০২০ অলিম্পিক গেমসের প্রধান নির্বাহী (সিইও) তোশিরো মুটো।

রবিবার কিয়োডো নিউজ নামের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক সংবাদে দাবি করা হয়, গেমস নিয়ে আগামি ফেব্রুয়ারিতে আলোচনায় বসবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও টোকিও ২০২০ আয়োজকরা। জরিপে অংশ নেওয়া ৪৫ শতাংশ মানুষ চায় ২০২০ গেমসটি আরও বিলম্বিত হোক। ৩৫ শতাংশ পুরো আয়োজনটিই বাতিলের পক্ষে।

তবে এই জরিপকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন টোকিও ২০২০ গেমসের প্রধান নির্বাহী (সিইও) তোশিরো মুটো। কর্মীদের উদ্দেশ্যে নববর্ষের বক্তব্যে মুটো বলেন, যারা এই গেমসটি বাতিল চাইছেন তাদের সংখ্যা ৫ শতাংশ বেড়েছে। এই গেমসটি স্থগিত করার পক্ষে সমর্থনও বেড়েছে। এর মানে ওই লোকগুলো চায় গেমসটি হোক। আমরাও চাই এটি হোক। আমাদের এন্টি ভাইরাস ব্যবস্থাসহ গেমসটির নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে । আপনি যদি ওই বিষয়গুলোকেও ভাবনার মধ্যে আনেন তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আরও বেশি সংখ্যক লোক এর সমর্থনে এসে দাঁড়াবে।

তিনি আরও বলেন, ওই জাতীয় রিপোর্টগুলো প্রকাশিত হলে কিছু মানুষ উদ্বিগ্ন হয়ে যায়। আমি বলতে চাই, আমরা সেই পথে কিছু ভাবছি না। তাই ওই রিপোর্টগুলো ভিত্তিহীন বলছি।

জাপানের রাজধানী টোকিওতে গত জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমস। তবে করোনার কারণে সেটি সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর গেমসটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত