আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি অলরাউন্ডারের হাতছানি

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি অলরাউন্ডারের হাতছানি

যুক্তরাষ্ট্রের ক্রিকেট ক্যাম্পে ডাক পেলেন বাংলাদেশি ক্রিকেটার শাকের আহমেদ।  শাকের আহমেদ একজন অলরাউন্ডার। বাঁ-হাতে ব্যাট করেন শাকের। বাঁ-হাতি স্লো অর্থোডক্স বোলার তিনি।  অনেকেই তাকে যুক্তরাষ্ট্রে সাকিব আল হাসান বলেন।

সম্প্রতি ডেট্রয়েট, মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে টি-টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেছেন অলরাউন্ডার শাকের।

এ অসাধারণ অলরাউন্ডিং নৈপূণ্য দেখিয়ে এবার যুক্তরাষ্ট্রের প্রাথমিক দলে ডাক পেলেন শাকের।

অনুশীলনের জন্য ৪৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড ইউএসএ ক্রিকেট।  সেই দলে সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশি এ ক্রিকেটার।  এখন শুধু যুক্তরাষ্ট্রের জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায়। পারফরম্যান্স ধারাবাহিক থাকলে সে স্বপ্ন পূরণও হয়ে যেতে পারে তার।

শাকের আহমেদের বাড়ি বাংলাদেশের সিলেটে। ২০১০ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাহমুদুল হাসানের নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ।  এই দলের সদস্য ছিলেন শাকের আহমেদ।  বিশ্বকাপ শেষের পর পরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাকের।

সেখানে গিয়েও ক্রিকেটকে ছাড়েননি।  বিভিন্ন ক্লাবের হয়ে বিভিন্ন শহরে টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

২৮ বছর বয়সী শাকের বর্তমানে ‘ক্রিকেট একাডেমি অব ডেট্রয়েট’ ক্লাবের হয়ে খেলছেন। 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত