আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

টাইগারদের সামনে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারে ক্যারিবীয়রা। সিরিজের প্রথম দুই ম্যাচে ১২২ ও ১৪৮ রান করে ৬ ও ৭ উইকেটে হারে উইন্ডিজ।  

সোমবার সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমে ২৯৮ রানের টার্গেট তাড়ায় ১৭৭ রানে অলআউট সফরকারীরা। ১২০ রানের জয় পায় তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ (৬৪*), মুশফিকুর রহিম (৬৪), তামিম ইকবাল (৬৪) ও সাকিব আল হাসানের (৫১) ফিফটিতে ভর করে ২৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানে উইকেট হারায় উইন্ডিজ। সিরিজের তিন ম্যাচেই বাংলাদেশ দলকে ব্রেক থ্রু উপহার দেন মোস্তাফিজুর রহমান। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন কেজর্ন ওটলি।

এর আগে প্রথম দুই ম্যাচে দলীয় ৯ ও ১০ রানে ক্যারিবীয় ওপেনার সুনীল অ্যামব্রিসকে ফেরান মুশফিক।

এরপর দলীয় ৩০ রানে উইন্ডিজ শিবিরে ফের আঘাত হানেন কাটার মাস্টার। তার দ্বিতীয় শিকারে পরিণত হন সুনীল অ্যামব্রিস। আগের ম্যাচে মোস্তাফিজের শিকারে পরিণত হওয়ার আগে ৭ ও ৬ রানে আউট হওয়া এই ওপেনার এদিন ফেরেন ১৩ রানে।

৩০ রানে দুই ওপেনারের উইকেট হারানো উইন্ডিজ খেলায় ফেরার আগেই হারায় তৃতীয় উইকেট। দলীয় ৪৮ রানে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে সাজঘরে ফেরেন কাইল মায়ার্স (১১)।

এরপর ৪৬ রানের ব্যবধানে ২ উইকেট হারায় উইন্ডিজ।  দলীয় ৭৯ রানে আউট হন অধিনায়ক জেসন মোহাম্মদ। তার আগে ৩৬ বল খেলে করেন ১৭ রান। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন এনকেরুমা বোর্ন। ৬৬ বলে ৩১ রান করা এই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন।

৫ রানে মিরাজের দ্বিতীয় শিকারে পরিণত হন জার্মি হ্যামিল্টন। দুর্দান্ত খেলতে যাওয়া রোভম্যান পাওয়েলকে আউট করেন সৌম্য সরকার। তার আগে ৪৯ বলে দুই চার ও দুই ছক্কায় দলীয় সর্বোচ্চ ৪৭ রান করে ফেরেন তিনি।

১১ রানে রান আউট আলজারি জোসেফ। আকিল হোসেনকে রানের খাতা খুলতে দেননি সাইফউদ্দিন। ৪৬ বলে ২৭ রান করা রায়মন রেফারকে ফেরান তাসকিন আহমেদ।  

সংক্ষিপ্ত স্কোর
 

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৭/৬ (মাহমুদউল্লাহ ৬৪*, মুশফিকুর রহিম ৬৪, তামিম ৬৪, সাকিব ৫১, নাজমুল হোসেন ২০)।

ওয়েস্ট ইন্ডিজ: ৪৪.২ ওভারে ১৭৭/১০ (রোভম্যান পাওয়েল ৪৭, এনকেরুমা ৩১, রায়মন রিফার ২৭; সাইফউদ্দিন ৩/৫১, মিরাজ ২/১৮, মোস্তাফিজ ২/২৪)।

ফল: বাংলাদেশ ১২০ রানে জয়ী।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয়ী।
ম্যাচ সেরা: মুশফিকুর রহিম (বাংলাদেশ)।
সিরিজ সেরা: সাকিব আল হাসান (বাংলাদেশ)।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত