আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সাকিবের অধিনায়ক মুমিনুল

সাকিবের অধিনায়ক মুমিনুল

প্রায় এক বছর পর টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। বুধবার থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

গত বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার পর করোনায় সাদা পোশাকের ক্রিকেট খেলা হয়নি টাইগারদের। লম্বা সময় পর ফের ক্রিকেটের অভিজাত ফরম্যাটের সঙ্গে সখ্যতা গড়তে যাচ্ছে মুমিনুল হক সৌরভের নেতৃত্বাধীন দলটি। মুমিনুলের নেতৃত্বে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বছরের জন্য সাকিব আল হাসানকে সবধরনের পেশাদার ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব।

তবে নিষিদ্ধ হওয়ার আগে সাকিব ছিলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক। তার অবর্তমানে টেস্ট দলের নেতৃত্ব দেয়া হয়েছে সাদা পোশাকের ক্রিকেটের ধারাবাহিক পারফরমার মুমিনুল হক সৌরভকে। সাকিবের অবর্তমানে ২০১৯ সালের নভেম্বরে ভারত সফরের আগে নেতৃত্ব পান মুমিনুল। প্রথম অ্যাসাইনমেন্টে তেমন কোনো সাফল্য পাননি এই তারকা ব্যাটসম্যান। ভারত সফরে ইনডোর ও ইডেন গার্ডেন্সে চরম ব্যাটিং বিপর্যয়ে ইনিংস ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

মাস দুয়েক ব্যবধানে গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরেও ব্যর্থ মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডি টেস্টে টাইগাররা হেরে যায় ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে।

টানা তিন টেস্টে ভারত ও পাকিস্তানের মাঠে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর ঘরের মাঠে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে সান্ত্বনার জয় পায় মুমিনুল হকরা।

১৮ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছেন সাকিব। দলে ফিরলেও নেতৃত্ব আর ফিরে পাচ্ছেন না তিনি। খেলতে হচ্ছে মুমিনুল হকের অধিনায়কত্বে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত