আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বাংলাদেশকে রুখতে নতুন তিন দেশীয় সিরিজের পরিকল্পনা!

বাংলাদেশকে রুখতে নতুন তিন দেশীয় সিরিজের পরিকল্পনা!

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জয় লাভ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত

করেছে বাংলাদেশ। এখন নতুন করে বিপত্তি ডেকে আনছে জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে

নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে দেশটি!
 
২০১৭ সালের ১-১৯ জুন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।  আয়োজক দেশ

ইংল্যান্ড ও ওয়ানডে র্যাঙ্কিংয়ের প্রথম সাতটি দেশ এখানে অংশগ্রহণ করবে। আইসিসি র্যাঙ্কিয়ে

বাংলাদেশের অবস্থান এখন সপ্তম। এরপরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
 
আগস্টে পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা

থাকলেও এখন সেখানে পরিবর্তন আনা হচ্ছে। টুর্নামেন্টে খেলার জন্য র্যাঙ্কিংয়ের তালিকায় ওঠার

জন্য চলতি বছরের ৩০ সেপ্টেম্বর হলো ডেডলাইন। এই সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কোনো

ওয়ানডে ম্যাচ ছিল না। কিন্তু হঠাৎ করেই ওয়েস্ট ইন্ডিজকে খেলানোর জিম্বাবুয়ের এমন উদ্যোগ

কিছুটা সন্দেহের সৃষ্টি করছে।
 
চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম দেশ হিসেবে স্থান নির্ধারণের জন্য পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের লড়াই

হওয়ার কথা। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে ও আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তিন

ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে পাকিস্তানের। এখন নতুন করে ত্রিদেশীয় ম্যাচের উদ্যোগ র্যাঙ্কিংয়ের

হিসাবে গোলমাল বাধিয়ে দিতে পারে।
 
জিম্বাবুয়ে ক্রিকেটের এক কর্মকর্তা ক্রিকেট ডট কমকে জানিয়েছেন, ‘সম্প্রতি আমরা ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। আমরা তাদেরকে ত্রিদেশীয় সিরিজ খেলতে আমন্ত্রণ

জানিয়েছি। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি।’
 
সূত্র অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজও নাকি এই সিরিজ খেলতে আগ্রহী। আর এরকম হলে বাংলাদেশের

জন্য হিসাবটা গোলমেলে হয়ে যেতে পারে। সূত্র: ডন।

সর্বশেষ আইসিসির র্যাঙ্কিং
 
র্যাঙ্ক               দল                    পয়েন্ট
১.               অস্ট্রেলিয়া               ১২৯
২.               ভারত                    ১১৫
৩.               নিউজিল্যান্ড             ১১২
৪.               দক্ষিণ আফ্রিকা         ১১২
৫.               শ্রীলঙ্কা                   ১০৬
৬.               ইংল্যান্ড                  ৯৮
৭.               বাংলাদেশ               ৯৩
৮.               ওয়েস্ট ইন্ডিজ          ৮৮
৯.               পাকিস্তান                ৮৭
১০.             আয়ারল্যান্ড              ৫০
১১.              জিম্বাবুয়ে                ৪৪
১২.             আফগানিস্তান            ৪১



শেয়ার করুন

পাঠকের মতামত