আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টি - ২০ তে হারল বাংলাদেশ

টি - ২০ তে হারল বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের প্রথম টি২০-তে স্বাগতিক বাংলাদেশকে ৫২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

 আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে দক্ষিণ আফ্রিকার তোলা ১৪৮ রানের জবাবে ১৮.৫ ওভারে ৯৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

রোববার দুপুর ১টায় ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে সফরকারীরা।

 দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এছাড়া রাইলি রুশো করেন ৩১ রান।

 বাংলাদেশের পক্ষে আরাফাত সানি ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। এছাড়া সাকিব আল হাসান ২৪ রানের বিনিময়ে ১টি ও নাসির হোসেন ৩৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

 ১৪৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই কাইল অ্যাবোটের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। তিনি করেন ৫ রান।

 পরেই ওভারেই সৌম্য আউট হয়ে গেলে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন হয়। রাবাদার করা ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ডুমিনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে সৌম্য করেন ৭ রান।

 এরপর তৃতীয় উইকেট জুটিতে সাকিব ও মুশফিক দলীয় সংগ্রহে ৩৭ রান যোগ করেন। অষ্টম ওভারে দলীয় ৫০ রানে মুশফিকুর রহিমকে সাজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভাঙেন জেপি ডুমিনি। ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে মুশফিক করেন ১৭ রান।

 ইনিংসের দশম ওভারে দলীয় ৫৬ রানে সাব্বির রহমান আউট হয়ে গেলে বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন হয়। ডুমিনির করা ওই ওভারের দ্বিতীয় বলে ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে সাব্বির করেন ৪ রান।

 পরের ওভারেই নাসির হোসেন আউট হয়ে গেলে স্বাগতিকদের পঞ্চম উইকেটের পতন হয়। ফাঙ্গিসোর করা একাদশ ওভারের প্রথম বলে রাইলি রুশোর হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে নাসির করেন ১ রান।

 এরপর চতুর্দশ ওভারে দলীয় ৭১ রানে সাকিব বিদায় নিলে বাংলাদেশের ষষ্ঠ উইকেটের পতন হয়। ওয়াইসের বলে পারনেলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে সাকিব করেন ২৬ রান।

 রাবাডার করা পরের ওভারের শেষ বলে ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মাশরাফি। এতে দলীয় ৮৬ রানে স্বাগতিকদের সপ্তম উইকেটের পতন হন। সাজঘরে ফেরার আগে মাশরাফি করেন ৫ রান।

 এরপর ১৮তম ওভারের প্রথম বলে সোহাগ গাজী রান আউটে কাটা পড়লে বাংলাদেশের অষ্টম উইকেটের পতন হয়। গাজী করেন ৩ রান।

 ওয়াইজের করা একই ওভারের তৃতীয় বলে ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচি দিয়ে লিটন দাস ফিরে গেলে স্বাগতিকদের নবম উইকেটের পতন হয়। লিটন করেন ২২ রান।

 এরপর পারনেলের করা ১৯তম ওভারের পঞ্চম বলে মুস্তাফিজুর রহমান বোল্ড হয়ে গেলে ৯৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

শেয়ার করুন

পাঠকের মতামত