আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

লাল কার্ড দেখলেন নেইমার, হারল পিএসজি

লাল কার্ড দেখলেন নেইমার, হারল পিএসজি

চোট কাটিয়ে মাঠে ফিরেছেন আগেই। তবে গত ফেব্রুয়ারির পর গতকালই প্রথম একাদশে খেলেন পিএসজি সুপারস্টার নেইমার। কিন্তু, প্রথম ম্যাচেই তিক্ত অভিজ্ঞতা হলো ব্রাজিল তারকার। নিজে জালের দেখা পাননি। উল্টো মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছেন নেইমার। তাঁর দল পিএসিজও হেরেছে লিলের কাছে।

গতকাল শনিবার লিগ ওয়ানের ম্যাচটিতে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে লিল। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন জোনাথন ডেভিড। এর আগে প্রথম দেখায় লিলের মাঠে গোলশূন্য ড্র করেছিল পিএসজি।

পুরো ম্যাচের সিংহভাগ আধিপত্য রেখেছে পিএসজি। ম্যাচের ৬৬ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছে। এই সময়ে শট নিয়েছে ১৬টি, যার মধ্যে তিনটিই ছিল অনটার্গেট শট। কিন্তু, একটিও জালে পাঠাতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

উল্টো ২০তম মিনিটে গোল খেয়ে বসে ফরাসি চ্যাম্পিয়নেরা। সতীর্থের পাস ডি-বক্সে পান ডেভিড। ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

ম্যাচের শেষ দিকে বড় ধাক্কা খায় পিএসজি। ৯০ মিনিটের সময় লিলের ডিফেন্ডার তিয়াগোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে যান নেইমার। অহেতুক ফাউলের শিকার হলে তিয়াগোকে ধাক্কা মেরে বসেন তিনি। এরপর রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখান নেইমারকে। তিয়াগোকেও লাল কার্ড দেখান রেফারি। উত্তেজনায় ভরা ম্যাচটিতে হার নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত