আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

রমজানের শুভেচ্ছা জানিয়েছেন তারকা ফুটবলাররা

রমজানের শুভেচ্ছা জানিয়েছেন তারকা ফুটবলাররা

বিশ্বের সকল মুসলমিদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছিন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মহাতারকারা। মোহাম্মেদ সালাহ, রিয়াদ মাহরেজ বা মিরালেম পিয়ানিচদের মতো শুধু মুসলিম ফুটবলাররাই নয়, নেইমার এমবাপ্পে, আগুয়েরোসহ ভিন্ন ধর্মের অনেকেও জানিয়েছেন পবিত্র মাসের শুভেচ্ছে।

মুসলিমদের পবিত্রতম মাস রমজানে প্রতি বছর ফুটবল ক্লাবগুলোর মধ্যে সবার আগেই শুভেচ্ছাবার্তা দেয় ফরাসী ক্লাস পিএসজি। এবারও তার ব্যাত্যয় ঘটেনি। নেইমার, এমবাপ্পেদের মতো ফুটলের মহা তারকারাও জানিয়েছেন শুভেচ্ছা।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আয়োজনটা একটু ভিন্ন। নারী-পুরুষ আর ইয়ুথ টিমের মুসলিম ফুটলারদের নিয়েই তারা বানিয়েছে ভিডিও বার্তা, দেম্বেলে ছাড়াও সিনিয়র পিয়ানিচ থেকে ইয়াং স্টার মরিবা বাদ যাননি ক্লাবের কোনও মুসলমান খেলোয়াড়।

ম্যানসিটি, শুভেচ্ছা জানিয়েছে সকলকে। আর ক্লাব প্রতিনিধি হিসেবে বার্তা দিয়েছেন আগুয়েরো-গুন্দুয়ানারা। রিয়াল মাদ্রিদের তারকারাও বিশ্বের সকল মুসলিমদের জানিয়েছেন রমজানের শুভেচ্ছা।

ইজিপ্সিয়ান সুপারস্টার মোহাম্মেদ সালাহ রমজানের সাথে বাঙালিদের জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছাও। ম্যানসিটি রিয়াদ মাহরেজ আর সাবেক জার্মান তারকা মেসুত ওজিলও জানিয়েছেন রমজানুল মুবারক।

ইউরোপের টপ ফাইভ লিগের প্রায় সকলই ক্লাবই মুসলিমদের জানিয়েছেন পবিত্র মাসের শুভেচ্ছা। ম্যানই, আর্সেনাল, বায়ার্ন, মিলান, নিজেদের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিমদের শুভেচ্ছা জানিয়ে বার্তা প্রকাশ করেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত