আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

ভারতকে সাহায্য করতে শোয়েব আখতারের আবেদন

ভারতকে সাহায্য করতে শোয়েব আখতারের আবেদন

ভারতের পাশে থাকার বার্তা দিলেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। প্রতিবেশীর পাশে দাঁড়াতে দেশের জনগণ ও সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভারতের বেহাল অবস্থা। এ অবস্থা দেখে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন শোয়েব আখতার। সেখানে তিনি তার ভক্তদের ভারতের জন্য চাঁদা তোলার আবেদন জানিয়েছেন, যাতে বেশি করে অক্সিজেন সিলিন্ডার পাঠানো যেতে পারে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বার্তা, বর্তমান এ দুরবস্থা যেকোনো সরকারে পক্ষেই মোকাবেলা করা অসম্ভব। আমি পকিস্তান সরকার ও ভক্তদের ভারতকে সাহায্যের আবেদন করছি। অনুরোধ করছি, সবাই অনুদান দিয়ে তহবিল গড়ে তুলুন। ভারতকে অক্সিজেন ট্যাঙ্ক পাঠানো হোক।

আখতার আরো বলেন, ‘ভারত সত্যিই কোভিডের বিরুদ্ধে সংগ্রাম করছে। অন্য দেশের সাহায্য প্রয়োজন। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এটা মহামারী, আমরা সবাই আছি এর মধ্যে। আমাদের একে অন্যের সহায়ক হয়ে উঠতে হবে।’

ইতোমধ্যেই ভারতের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একই ধরনের বার্তা সম্বলিত টুইট করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত