আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

১৩১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম ইকবাল

১৩১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম ইকবাল

ক্যান্ডির পাল্লেকেলেতে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র দিয়ে শেষ হয়েছে। তবে এই ম্যাচে ছিল বেশকিছু ব্যক্তিগত অর্জন। তেমনই এক বিরল মাইলফলক ছুঁয়েছেন ওপেনার তামিম ইকবাল। ভেঙে দিয়েছেন শত বছরের পুরনো রেকর্ড।

লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে তামিমের সেঞ্চুরি হয়নি ১০ রানের জন্য। ৯০ রানে থেমে যায় তার ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে ওয়ানডে মেজাজে খেলছিলেন। এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে তাতে বাগড়া দেয় বৃষ্টি। ৭৪ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করতে হয়।

সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপ থাকলেও তামিম ইকবাল গড়েছেন অন্য একটি কীর্তি। শত বছরের বেশি সময় টিকে থাকা একটি রেকর্ড ভেঙেছেন। টেস্টের শেষ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তামিম দ্রুত গতিতে রান তুলছিলেন। বাংলাদেশের দলীয় ৫২ রানের সময় তামিমের নাম পাশের ছিল ৫০ রান। দলীয় ও ব্যক্তিগত রানের পার্থক্য মাত্র ২ রান। আর এটিই সবচেয়ে কম ব্যবধানের রেকর্ড। যা ১৩১ বছরের পুরনো।

এর আগে ১৮৯০ সালে প্রথম হয়েছিল এই রেকর্ড! ওই বছরের অ্যাশেজের প্রথম টেস্টে লর্ডসে অস্ট্রেলিয়ান ওপেনার জন লায়ন্স যখন ফিফটি করেছিলেন, দলের রান ছিল তখন ৫৫। ব্যবধান ছিল ৫ রানের।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত