আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

হঠাৎ স্থগিত হয়ে গেল এএফসি কাপ

হঠাৎ স্থগিত হয়ে গেল এএফসি কাপ

হঠাৎ স্থগিত হয়ে গেল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপ। আগামী ১৪ থেকে ২০ মে মালদ্বীপের রাজধানী মালেতে হওয়ার কথা ছিল এএফসি কাপের দক্ষিণ এশিয়ান জোনের খেলা।

সে লক্ষ্যে সবরকম প্রস্তুতি সেরে বিমানের টিকিটও কেটেছিল বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। রোববার সন্ধ্যা ৬টায় ছিল ফ্লাইট। ৪৫ জনের বহর নিয়ে বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিংসের খেলোয়াড় ও স্টাফরা।

সবার হাতে করোনা নেগেটিভের সার্টিফিকেটও ছিল। কিন্তু তার আগেই উড়ে এলো স্থগিতের দুঃসংবাদ।

সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে খেলা আয়োজন না করতে মালদ্বীপ ফুটবল ফেডারেশনকে অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। সরকারের অনুরোধকে সমীহ করছে এমএফএফ। সেই সিদ্ধান্ত এএফসিকে জানিয়েছে তারা। বাধ্য হয়েই টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে এএফসি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত