আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

৪ উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা

৪ উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা

আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী এই ম্যাচে

টস জিতে ব্যাট করছে প্রোটিয়ারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫.১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার

সংগ্রহ ৪ উইকেটে ৫০ রান।

আজও প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি

কককে (৭) বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। সাকিব আল হাসানের বলে মুশফিকের হাতে ধরা

পড়েন ফাফ ডু প্লেসিস (৬)। আর আমলাকে (১৬) ফিরিয়ে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইফলক

স্পর্শ করেন সাকিব।  এরপর মাহমুদউল্লাহর প্রথম বলেই সাজঘরে ফেরেন রিলে রুশো (১৭)।

বুধবার বিকেল ৩টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।

বাংলাদেশ দলে আজ কোনো পরিবর্তন আসেনি। দ্বিতীয় ওয়ানডের একাদশ নিয়েই খেলছে

টাইগাররা। দক্ষিণ আফ্রিকা দলে একটি পরিবর্তন এসেছে। পেসার ক্রিস মরিসের বদলে খেলছেন

মরনে মরকেল।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস,

মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন,

মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

দ. আফ্রিকা দল: হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুশো,

জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিন, কাগিসো রাবাদা, ইমরান তাহির, কাইল অ্যাবট

ও মরনে মরকেল।

শেয়ার করুন

পাঠকের মতামত