আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

তৃতীয় দিন শেষেও এগিয়ে টাইগাররা

তৃতীয় দিন শেষেও এগিয়ে টাইগাররা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ-২০১৫

টেস্ট ক্রিকেটে আরো একটি উজ্বল ইনিংস কাটালো বাংলাদেশ। বিশ্ব র্যাংকিংয়ের এক নম্বর দলের বিপক্ষে ৭৮ রানের লিড নিয়ে শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। প্রোটিয়াদের ২৪৮ পেরিয়ে যেতে আগের দিন ভূমিকা রেখেছে তামিম ইকবাল ও মাহমুদ উল্লাহর ৮৯ রানের জুটি। আজ চট্টগ্রামে তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পরও সাকিব আল হাসান ও লিটন দাসের ষষ্ঠ উইকেটের ৮২ রানের জুটি রাখলো বড় ভূমিকা। সেই সাথে টেল এন্ডারদের দেওয়া কিছু রানও যোগ হলো। তাতে সব বিপদ কাটিয়ে টাইগাররা করেছে ৩২৬ রান।
শেষ বিকেলে আলোর স্বল্পতা আর বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। প্রথম দুই দিনের মতো তৃতীয় দিনেও এগিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনও ১৭ রানের লিড টাইগারদের। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান করেছে প্রোটিয়ারা। ডিন এলগার ২৮ ও ফন জিল ৩৩ রানে অপরাজিত।  
সাকিব আউট। ব্যাটসম্যান আর নেই। কিন্তু একপ্রান্ত আগলে রেখেছিলেন লিটন। এটা তার দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে ভারতের বিপক্ষে একমাত্র ইনিংসে করেছিলেন ৪৪ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিকূল পরিবেশেই ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছেন লিটন। তবে ১০২ বলে ৭ বাউন্ডারিতে সাজানো ইনিংসটা ওই ৫০ রানেই শেষ হয়েছে। হার্মারের শিকার হয়েছেন তিনি।


সাকিব খুব দায়িত্ব নিয়ে খেলছিলেন। জুটি গড়ার চেষ্টা চলছিলো। ১৯৫ রানে ৫ উইকেট হারানোর পরও বাংলাদেশ এগুচ্ছিল ভালোভাবে। লিটনকে সাকিব ভালোভাবেই গাইড করছিলেন। লাঞ্চের আগেই দক্ষিণ আফ্রিকার ২৪৮ পেরিয়ে লিড নিয়ে নেয় বাংলাদেশ। যাদের বিপক্ষে আগের ৮ ম্যাচের ৭টিতেই ইনিংস ব্যবধানে হারতে হয়েছে তাদের বিপক্ষে এটা তো অন্যরকম অর্জনই। লিটনের সাথে সাকিবের জুটিটা আরো বড় হবে। ৫ উইকেটে ২৫২ রান নিয়ে স্বস্তিতেই মধ্যাহ্ন ভোজনটা করতে পেরেছে টাইগাররা। কিন্তু চা বিরতির পর কি হলো! সাকিব বাউন্ডারি মারার দিকে মন দিলেন। হার্মারকে একবার উড়িয়ে মারতে গিয়ে বেঁচে গেলেন একটুর জন্য। পরের বলে একই স্টাইলে খেলতে গিয়ে ডুমিনির হাতে ধরা পড়লেন। ৪৭ রানে শেষ হলো ১১৪ বলে ৪ বাউন্ডারিতে খেলা সাকিবের ইনিংস। উইকেট এভাবে ছুড়ে দিয়ে আসায় অপমৃত্যু হলো লিটন ও সাকিবের জুটির। যদিও ষষ্ঠ উইকেটে ৮২ রানের অমূল্য জুটি গড়েছেন। দলের রান তখন ২৭৭। 
সাকিবের বিদায়ের পর এলেন মোহাম্মদ শহীদ। লিটন ছাড়া আর কোনো ব্যাটসম্যান নেই। কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটে একটি সেঞ্চুরির মালিক শহীদ এসেই আক্রমণে গেলেন। হার্মারের এক ওভার থেকে তুলে নিলেন ১৮ রান। তিনটি বাউন্ডারি মারলেন। সেই সাথে বোলারের মাথার ওপর দিয়ে দর্শনীয় এক ছক্কা। কিন্তু তাকে বেশিদূর এগুতো দেননি ফিল্যান্ডার। ১৯ বলে ২৫ রান করে ফিল্যান্ডারের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন। দল তখন তিনশো রানের কোঠা পার হয়ে গেছে।

এর আগে তৃতীয় দিনের খেলা শুরু করার সময়টাতে ডেইল স্টেইনকে এক ওভারে পরপর দুটি বাউন্ডারি মেরে মুশফিকুর রহিম বুঝিয়ে দিলেন, ভয়ের কিছু নেই। গতকালের মতো পেসারদের বিপক্ষে ভীতিহীন ক্রিকেট খেলারই চেষ্টা চলছিল। ৪ উইকেটে ১৭৯ রান নিয়ে চট্টগ্রামে এই দিনের শুরু টাইগারদের। মুশফিক ছিলেন ১৬ তে, সাকিব ১ এ। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেকে ৬৯ রানে পিছিয়ে ছিল টাইগাররা।
এরপর অবশেষে উইকেটের দেখা পেলেন ডেইল স্টেইন। সেই সাথে বড় একটা সর্বনাশও করলেন টাইগার দলের। বিপজ্জনক হয়ে ওঠা মুশফিকুর রহিমকে ২৮ রানে বিদায় করে দিয়েছেন তিনি। আম্পায়ারের কাছে আপিল ছিল। তিনি আউট দেননি। প্রোটিয়ারা নেয় রিভিউ। তাতে আউট মুশফিক।
প্রথম ইনিংসে বিশ্ব র্যাংকিংয়ের এক নম্বর দলকে ২৪৮ রানে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে একটু আগেভাগে শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। তখনো টাইগাররা প্রোটিয়াদের বিপক্ষে ৬৯ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। ইনিংস শেষে লিড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান।


শেয়ার করুন

পাঠকের মতামত