আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

জার্মানির ভুলে জয় উপহার পেল ফ্রান্স

জার্মানির ভুলে জয় উপহার পেল ফ্রান্স

বল দখল, পাস, আক্রমণ—সবকিছুতেই এগিয়ে ছিল জার্মানি। কিন্তু, ম্যাচের শুরুর দিকে বড় ভুল করে ফেললেন মাটস হুমেলস। তাঁর আত্মঘাতী গোলে ফ্রান্সকে জয় উপহার দিল ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের ভুলে কোনোমতে জয় নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করল গত আসরের বিশ্বচ্যাম্পিয়নরা।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ইউরোপিয়ান এই প্রতিযোগিতায় প্রথমবার নিজেদের প্রথম ম্যাচে হারল জার্মানি।

এদিন ম্যাচটিতে আধিপত্য বেশি ছিল জার্মানিরই। ম্যাচের ৬২ শতাংশ সময় বল দখলে রেখেছে তারা। আক্রমণেও এগিয়ে ছিল। দশবার শট নেয় তারা। অন্যদিকে ৩৮ ভাগ সময় বল দখলে রাখা ফ্রান্স শট নেয় চারবার।

এমন ম্যাচে বড় ভুল করে ফেললেন জার্মানির হুমেলস। ম্যাচের ২০তম মিনিটে ফরাসি মিডফিল্ডার পল পগবার দারুণ ক্রস ডি-বক্সে পেয়ে গোলমুখে কিলিয়ান এমবাপের উদ্দেশে বল বাড়ান লুকা এরনঁদেজ। জার্মানিকে বিপদমুক্ত করতে গিয়ে  ক্রসবারের ওপর দিয়ে বল পাঠানোর চেষ্টা করেন ডিফেন্ডার হুমেলস। কিন্তু দুর্ভাগ্যক্রমে বল চলে যায় জালে। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ভাসে ফ্রান্স। শেষ দিকে আর গোল না এলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা।

এই গ্রুপের দিনের অন্য ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে হাঙ্গেরিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। রোনালদোর সঙ্গে জালের দেখা পেয়েছেন আরেক পর্তুগিজ রাফায়েল গেরেইরো।

দেশের হয়ে এই নিয়ে ১৭৫ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা হলো ১০৬টি। আর তিনটি হলে ইরানের আলি দাইয়ের গড়া আন্তর্জাতিক ফুটবলে ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করবেন জুভেন্টাস তারকা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার জার্মানির বিপক্ষে খেলবে পর্তুগাল। একই দিন ঘরের মাঠে ফ্রান্সের বিপক্ষে থেকে হাঙ্গেরি।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত