আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

শেষ ষোলোতে চার দল

শেষ ষোলোতে চার দল

ইউরো কাপে গতকাল সোমবার রাতে নিজ নিজ ম্যাচে জিতেছে বেলজিয়াম, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রিয়া। বেলজিয়াম ২-০ গোলে ফিনল্যান্ডের বিপক্ষে জিতে শেষ ষোলোতে উঠে। ডেনমার্ক ৪-১ গোলে রাশিয়ার বিপক্ষে জিতে পরের পর্বের টিকেট পেয়েছে।

অন্য দুই মাচে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে অস্ট্রিয়া এবং নর্থ মেসিডোনিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নেদারল্যান্ডস নক আউট পর্বে ওঠে।

বেলজিয়াম-ফিনল্যান্ড ম্যাচ

উইরো কাপে টানা তৃতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে উঠেছে বেলজিয়াম। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে ৭৪তম মিনিটে আত্মঘাতি গোলে এগিয়ে যায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দল। ৮১ মিনিটে ডে ব্রুইনের পাস থেকে বল পেয়ে ইন্টার মিলান তারকা লুকাকু করেন গোলটি।

তিন রাউন্ডের সবকটি ম্যাচ জয়ে বেলজিয়ামের সংগ্রহ ৯ পয়েন্ট। ডেনমার্ক, ফিনল্যান্ড ও রাশিয়ার পয়েন্ট সমান ৩ করে।

রাশিয়া-ডেনমার্ক ম্যাচ

ডেনমার্ক প্রথম দুই ম্যাচে হেরেছিল। গ্রুপের শেষ ম্যাচে দারুণ চমক দেখায় তারা।  রাশিয়াকে বিধ্বস্ত করে নকআউট পর্বে খেলা নিশ্চিত করে তারা।

এখন ডেনমার্ক, ফিনল্যান্ড ও রাশিয়ার সমান ৩ পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে দ্বিতীয় হয়ে ডেনমার্ক পরের পর্বে ওঠে। অবশ্য তৃতীয় হওয়া ফিনল্যান্ডের আশা এখনও শেষ হয়নি। ছয় গ্রুপের তৃতীয় স্থান পাওয়া দলগুলোর সেরা চারটির একটি হয়ে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।

ইউক্রেন-অস্ট্রিয়ার ম্যাচ

রোমানিয়ার বুখারেস্টে অস্ট্রিয়া এক গোলে জিতেছে। দলটির পক্ষে একমাত্র গোলটি করেন ক্রিস্টোফ বমগার্টনার।

প্রথমবার অস্ট্রিয়া শেষ ষোলোতে উঠে। পরের পর্বে তারা ইতালির মুখোমুখি হবে। ১৯৫৪ বিশ্বকাপের পর এই প্রথম কোনো বড় টুর্নামেন্টের নকআউট পর্বে খেলবে তারা।

ম্যাচে ২১ মিনিটে এগিয়ে যায় অস্ট্রিয়া। ডিফেন্ডার ডাভিড আলাবার কর্নারে ছয় গজ বক্সের মুখে পা বাড়িয়ে বল জালে পাঠান বমগার্টনার।

নর্থ মেসিডোনিয়া-নেদারল্যান্ডস ম্যাচ

নিয়মরক্ষার ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে সহজেই হারিয়েছে নেদারল্যান্ডস। তারা জিতেছে তিন গোলে।

সাত বছর পর বড় কোনো আসরে ফিরে টানা তিন জয়ে দুর্দান্ত শুরু করল নেদারল্যান্ডস।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত