আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

আরব আমিরাতেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আরব আমিরাতেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ধীরে ধীরে সময় ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। কিন্তু, ভেন্যু নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে আইসিসির ঘোষণার আগেই ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানয়েছে, ভারতে নয় শেষ পর্যন্ত আরব আমিরাতেই হচ্ছে কুড়ি ওভারের মেগা টুর্নামেন্টটি।

ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে ১৪ নভেম্বর। তবে, আরব আমিরাতে হলেও আয়োজকের ভূমিকায় থাকবে ভারতই।

এ ছাড়া আরব আমিরাতেই হতে যাচ্ছে আইপিএলের বাকি অংশ। আইপিএল শেষ হওয়ার কয়েক দিনের মাথাতেই বিশ্বকাপ শুরু হবে বলে জানিয়েছে ক্রিকইনফো।

নতুন সূচি অনুযায়ী, আইপিএল গড়াবে ১৯ সেপ্টেম্বর থেকে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। তার দুদিন পর পর্দা উঠবে বিশ্বকাপের। তবে, বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলো ওমানে হবে বলে জানিয়েছে ক্রিকইনফো। মূল পর্ব হবে আরব আমিরাতে। দুবাই, আবুধাবি ও শারজাহ তিন ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

তবে, আনুষ্ঠানিকভাবে সব জানা যাবে আগামী মাসের শুরুতেই। কারণ, এক জুলাই পর্যন্ত ভারতকে নিজেদের আয়োজন নিয়ে সিদ্ধান্ত জানাতে বলেছে আইসিসি। তাই আগামী কয়েকদিনের মধ্যেই আসতে যাচ্ছে সিদ্ধান্ত।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত