আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ক্যানসার আক্রান্ত শিশুকে বাঁচাতে বিশ্বজয়ী জার্সি নিলামে

ক্যানসার আক্রান্ত শিশুকে বাঁচাতে বিশ্বজয়ী জার্সি নিলামে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) নিজেদের দখলে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো বিশ্ব আসরের চ্যাম্পিয়ন হয়েছি কিউইরা। দলটির তারকা টিম সাউদি মহৎ এক উদ্যেগে নিজের নাম লেখালেন। ডব্লিউটিসির ফাইনালে ভারতের বিপক্ষে খেলা ম্যাচের জার্সি নিলামে তুললেন। লক্ষ্য ক্যানসার আক্রান্ত এক শিশুর চিকিৎসা নিশ্চিত করা।

হলি বেটি নামের ওই শিশুর বয়স ৮ বছর। নিউরোব্লাস্টোমা নামক ক্যানসারে আক্রান্ত সে। সুস্থ হতে প্রয়োজন প্রচুর অর্থের। তা জোগাড় করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হোপ ফর হলি’ নামে একটি প্রচারণা চলছে।

হলির পাশে দাঁড়াতে ওয়েবসাইটে প্রবেশ করে অর্থ সহায়তা করতে পারছেন যে কেউ। এবার যুক্ত হলেন টিম সাউদি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরে খেলা জার্সি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন এই পেসার। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও সম্পৃক্ত হয়েছে এতে।

নিজেদের টুইটারে নিউজিল্যান্ড বোর্ড একটি ছবি প্রকাশ করেছে, সাউদির জার্সি ফাইনালে অংশ নেয়া দলে থাকা ১৫ জন খেলোয়াড়ের সইও রয়েছে।

এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বল দুর্দান্ত ছিলেন টিম সাউদি। টুর্নামেন্টে ১১ ম্যাচে ৫৬ উইকেট শিকার করেছেন। ফাইনালের দ্বিতীয় ইনিংসে ৪৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

জাতীয় দলের হয়ে ৭৯ টেস্ট, ১৪৩ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি খেলেছেন সাউদি। যথাক্রমে ৩১৪, ১৯০ ও ৯৯টি উইকেট রয়েছে তার নামের পাশে। আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে তৃতীয় স্থানে রয়েছেন তিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত