আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

কোপার গোল্ডেন বুটের লড়াইয়ে কারা এগিয়ে?

কোপার গোল্ডেন বুটের লড়াইয়ে কারা এগিয়ে?

কোপা আমেরিকার এবারের সংস্করণের ফলাফল পেতে আরো কিছুদিন বাকি। কারা চ্যাম্পিয়ন হবে সেটি নির্ধারিত হবে আর ক’দিন পরই। এরইমধ্যে সেমিফাইনালে কারা লড়বে সেটি নিশ্চিত হয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু ও কলম্বিয়া উঠেছে শেষ চারে। কাদের হাতে উঠছে এবারের শিরোপা, সেটি নিয়ে যেমন আলোচনা চলছে তেমনি কার হাতে উঠবে এবারের আসরের গোল্ডেন বুট, সেটিও আছে আলোচনায়।

আসরে এখন পর্যন্ত দুর্দান্ত নৈপুন্য দেখিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ৪টি গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছেন তিনি। মজার ব্যাপার, কোপা আমেরিকায় এখন পর্যন্ত গোল্ডেন বুট জেতা হয় নি ৬ বারের ব্যালন ডি’অর জয়ী তারকার।

এবারের আসরে দারুণ ছন্দে আছেন মেসি। টুর্নামেন্ট শুরু করেছেন চিলির বিপক্ষে দারুণ এক ফ্রি-কিকের মাধ্যমে। বলিভিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর ইকুয়েডরের বিপক্ষে ১ গোল ও ২ অ্যাসিস্টে আবারো সব আলো কেড়ে নিয়েছেন দ্য ম্যাজিশিয়ান।

সবমিলিয়ে কোপায় এখন পর্যন্ত মেসির গোল ১৩টি। এই আসরের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হতে মেসির প্রয়োজন আর মাত্র ৪টি গোল। ব্রাজিলের জিজিনহো আর আর্জেন্টিনার নর্বেতো মেন্দেজের দখলে কোপার সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।

মেসি ছাড়াও আসরে প্রত্যাশিত ছন্দে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে ব্যর্থ হয়েছেন গ্যাব্রিয়েল হেসুস, ফিরমিনোর মতো তারকারা।

এবারের আসরে যারা গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন

চলমান আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার নাম মেসি। ৪টি গোল তার নামের পাশে। এরপর ২টি করে গোল করেছেন আরো ১০ জন ফুটবলার। এরমধ্যে টুর্নামেন্টে টিকে আছেন ৫ জন। এদের মধ্যে যে কেউ টপকে যেতে পারেন আর্জেন্টাইন মহাতারকাকে।

যারা এখন পর্যন্ত গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন তাদের নাম তুলে ধরা হলো:

লিওনেল মেসি (আর্জেন্টিনা) ৪ গোল

পাপু গোমেজ (আর্জেন্টিনা) ২ গোল

লওতারো মার্তিনেজ (আর্জেন্টিনা) ২ গোল

আন্দ্রে কারিয়ো (পেরু) ২ গোল

জিয়ানলুকা লাপাদুলা (পেরু) ২ গোল

নেইমার (ব্রাজিল) ২ গোল

এছাড়াও আসরে দু’টি করে গোল করেছেন উরুগুয়ের এডিনসন কাভানি, বলিভিয়ার এরউইন সাভেদ্রা, প্যারাগুয়ের আনহেল রোমেরো, ইকুয়েডরের প্রিসিয়াদো এবং চিলির এদোয়ার্দো ভারগাস।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত