আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

শিরোপা জয়ে ম্যারাডোনাকেও মনে পড়েছে মেসির

শিরোপা জয়ে ম্যারাডোনাকেও মনে পড়েছে মেসির

ক্লাব ফুটবলে এমন কোনো শিরোপা নেই যা জেতেননি মেসি। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা দেলরে, ছয় ব্যালন ডি’অর, রেকর্ড ছয়বারের বিশ্বসেরা ফুটবলার—কী নেই তাঁর ঝুলিতে। জাতীয় দলের হয়েও ব্যক্তিগত অর্জনের শেষ নেই। কিন্তু এত কিছুর মধ্যেও মেসি ছিলেন অপূর্ণ। কারণ, এই দীর্ঘ ক্যারিয়ারে এতদিন আর্জেন্টিনাকে কোনো মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টে ট্রফি উপহার দিতে পারেননি মেসি।

এবার কোপা আমেরিকার শিরোপা জিতে পুরো ক্যারিয়ারের দুঃখ ঘুচালেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। জাতীয় দলের হয়ে শিরোপা জয়ের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন সময়ের সেরা খেলোয়াড়। এই আনন্দ জয়ের পর কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকেও মনে পড়েছে তাঁর। গত ২৫ নভেম্বর কার্ডিয়াক অ্যারেস্টে না ফেরার দেশে পাড়ি জমান ফুটবল নায়ক ম্যারাডোনা।

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন মেসি। যেখানে ব্যর্থতার সময়গুলাতে তাকে ও আর্জেন্টিনাকে সমর্থন করে যাওয়াদের জন্য শিরোপা উৎসর্গ করেন তিনি। একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন ম্যারাডোনাকেও।

মেসি লিখেছেন, ‘আমার পরিবার যারা আমাকে এগিয়ে যাওয়ার শক্তি যুগিয়েছে, আমার বন্ধুরা, যাদের আমি অনেক ভালোবাসি, ওই সব মানুষ যারা কঠিন এই ভাইরাসের সময়ে সমর্থন দিয়েছে, বিশেষ করে আর্জেন্টিনার সাড়ে চার কোটি মানুষ, সবাইকে আমি এই সাফল্য উৎসর্গ করতে চাই। এটা আপনাদের সবার জন্য। এবং অবশ্যই দিয়েগোকে (মারাদোনা) ধন্যবাদ, যিনি আমাদের সমর্থন করেছেন, যেখানেই থাকুন না কেন।’

এরপর সতীর্থদের প্রশংসায় ভাসিয়ে মেসি লিখেছেন, ‘এটা ছিল অসাধারণ এক কোপা (আমেরিকা)। আমরা জানি, আমাদের আরও অনেক কিছুতে এখনও উন্নতি করার আছে। তবে সত্যি হলো, ছেলেরা তাদের প্রাণ দিয়ে খেলেছে। দারুণ এই দলের অধিনায়ক হওয়ার চেয়ে বেশি গর্বিত আর কিছুতে হতে পারি না।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত