আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ

জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ

জয় দিয়ের সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু করার বিষয়ের আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এ সিরিজ।

সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি এবং টি স্পোর্টসে। ২০১৬ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি সিরিজ।

অস্ট্রেলিয়াই একমাত্র টেস্ট খেলুড়ে দেশ, যাদের বিপক্ষে বাংলাদেশ এই ফরম্যাটে সবচেয়ে কম ম্যাচ খেলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ খুব কম পাওয়ায় সিরিজ জিতে এটি স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ।

এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ খেলে কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে নিজেদের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা। নিজেদের কন্ডিশন এবং অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ তারকা ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যারন ফিঞ্চকে এই সফরে না থাকায় আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে টাইগারদের।

দলের সেরা তারকাদের ছাড়া সদ্যই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। সেরা তারকাদের ছাড়া অসিদের দুর্বলতা ফুটে উঠেছে। তাই অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাসে কিছুটা হলেও ঘাটতি রয়েছে। অন্য দিকে আত্মবিশ্বাসে টগবগ করছে বাংলাদেশ শিবির। কারণ গেল মাসেই জিম্বাবুয়ের মাটিতে টেস্ট-ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। ওই সফরে এক ম্যাচের টেস্ট সিরিজ, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে এবং তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ।

টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের জন্য প্রস্তুতির মঞ্চও বটে।

বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, ‘আমাদের সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করতে হবে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ আমাদের সেই সুযোগ করে দিবে। এটি দেখার দু’টি উপায় আছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করতে হবে এবং কিছু তরুণ খেলোয়াড়ের উন্নতি ঘটাতে চাই। দ্বিতীয়ত, অস্ট্রেলিয়ার সাথে নিয়মিত খেলবে না বাংলাদেশ। তাই এটি আমাদের জন্য একটি বড় সিরিজ এবং আমরা ভালো খেলার জন্য বদ্ধপরিকর।’

অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশও তামিম ইকবাল-মুশফিকুর রহিম ও লিটন দাসের মতো বেশ কিছু তারকা খেলোয়াড়কে সিরিজে পাচ্ছে না। হাঁটুর ইনজুরির কারণে সিরিজে নেই তামিম। শ্বশুরের অসুস্থার কারণে সিরিজ মিস করছেন লিটন দাস।

জৈব-সরুক্ষা বলয় নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কঠোর অবস্থানের কারণে সিরিজে খেলতে পারছেন না এই ফরম্যাটে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম।

বাবা-মা’র অসুস্থতার কারণে জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজের মাঝপথেই দেশে ফিরেন মুশফিকুর রহিম। এতে জৈব-সুরক্ষা বলয় থেকে বের হতে হয় তাকে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে সিএ’র কর্তৃক ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে প্রস্তুত ছিলেন তিনি। বিসিবি চেয়েছিলো সিএ, এই কোয়ারেন্টাইন শিথিল করবে। কিন্তু সফরকারীরা সেটি মানতে রাজি হননি।

মুশফিককে নিয়ে সিএ’র এমন অবস্থানে হতাশ বাংলাদেশ কোচ ডোমিঙ্গো। তিনি জানান, মুশফিকের ব্যাপারে অস্ট্রেলিয়ার অবস্থান হতাশাজনক। তবে হাল ছাড়তে নারাজ তিনি। তার বিশ্বাস, দলে যারা তরুণ খেলোয়াড় আছে তারা নিজেদের উজাড় করে দিবে।

দলে কিছু ইনজুরির উদ্বেগ থাকা সত্ত্বেও, দলের সেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে বাংলাদেশ। টি-টুয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট থেকে মাত্র ৫ উইকেট দূরে তিনি। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার পর বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়ার সুযোগ থাকছে সাকিবের সামনে।

বিশ্বের শীর্ষ অলরাউন্ডার হওয়া সত্বেও অস্ট্রেলিয়ার বিপক্ষে কালে-ভদ্রে খেলার সুযোগ পাওয়া সাকিবের জন্য এ সিরিজটি বাড়তি অনুপ্রেরণা যোগাবে। তদুপরি ব্যাট হাতে সাকিবের ফর্মে ফেরাটা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক দিক।

জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় অস্ট্রেলিয়াও। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের পরিবর্তে দলের নেতৃত্ব দিবেন ম্যাথু ওয়েড।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।

অস্ট্রেলিয়া দল : ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন আগার, ওয়েস আগার, জেসন বেহরেনডর্ফ, জশ হ্যাজলউড, মইসেস হেনরিক্স, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্র টাই ও এডাম জাম্পা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত