আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

কৃত্রিম পায়ে ১০০ কিলোমিটার দৌঁড়ে নারীর বিশ্বরেকর্ড

কৃত্রিম পায়ে ১০০ কিলোমিটার দৌঁড়ে নারীর বিশ্বরেকর্ড

১৯৯৪ সালে দুর্ঘটনায় নিজের একটি পা হারিয়েছিলেন অ্যামি পালমিরো উইন্টারস। কৃত্রিম পায়ে ১০০ কিলোমিটার দৌঁড়ে গিনেস বিশ্ব রেকর্ডে ঠাঁই করে নিয়েছন এই মার্কিন নারী।

গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেডমিলে কৃত্রিম পা নিয়ে ১০০ কিলোমিটার দৌঁড়াতে অ্যামির সময় লেগেছে ২১ ঘণ্টা ৪৩ মিনিট ২৯ সেকেন্ড।

১৯৯৪ সালে অ্যামির মোটরসাইকেলে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে তার একটি পা হাঁটুর একটু উপর থেকে কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। এই দুর্ঘটনার কয়েকদিন আগেই অ্যামি বোস্টন ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতায় জিতেছিলেন।

চিকিৎসকরা যখন অ্যামির জীবন বাঁচাতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তখন তিনি ভাবছিলেন কীভাবে নিজের অন্যতম শখ পূরণ করতে পারবেন।

এক পুত্র সন্তানের মা অ্যামি জানান,দৌঁড়াতে তার ভালো লাগে। দৌঁড় তাকে জীবনের সমস্যা মোকাবেলায় সাহায্য করে।

গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ২৫টি অস্ত্রোপচার, থেরাপি, পুনর্বাসনের পরও মানসিক জোরের কারণে অ্যামি শুধু ম্যারাথনের অংশ নেননি, বিশ্ব রেকর্ডও করেছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত